শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে কটাক্ষ করলে জনগণ ক্ষমা করবে না

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে কটাক্ষ করলে বাংলাদেশের জনগণ কাউকে ক্ষমা করবে না।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ও তাঁর কন্যা শেখ হাসিনাকে নিয়ে কেউ কটাক্ষ করলে জাতি কাউকে ক্ষমা করবে না। বাংলাদেশে শেখ হাসিনা সবচেয়ে জনপ্রিয় নেত্রী। বঙ্গবন্ধু ও তাঁকে নিয়ে কটাক্ষ করলে বাংলাদেশের বহু মানুষের অনুভূতিকে কটাক্ষ করা হয়। তাঁকে কটাক্ষ করলে জনগণ কাউকে ক্ষমা করবে না।’

ওবায়দুল কাদের  মঙ্গলবার রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা ও নূর হোসেনকে নিয়ে কেউ কেউ কটাক্ষ করছেন। এ ধরনের কটাক্ষ রাজনৈতিক অনুভূতিতে আঘাত করে। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র এখনও চলছে। তাদের ষড়যন্ত্র থেমে নেই। অনেকেই শেখ হাসিনা সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন। এরকম বক্তব্য সহ্য করা হবে না। এ রকম কটাক্ষ রাজনৈতিক পরিবেশকে নষ্ট করে।

তিনি বলেন, নূর হোসেনের গণতন্ত্রের সংগ্রাম সম্পর্কে দেশ ও জাতি জানে। নূর হোসেনের প্রতিও কেউ কেউ আজকে বিরূপ মন্তব্য করেন। আমাদের নেত্রীর বদৌলতে যারা রাজনীতিতে অক্সিজেন পেয়েছেন, তারা নেত্রীকেও কটাক্ষ করেন। কথা মুখ থেকে ফসকে গেলে মুখে আর ফিরে আসে না। যত দু:ক্ষ প্রকাশ করা হোক, যতই অ্যাপোলাইজ করা হোক এ ধরণের দায়িত্বহীন মন্তব্য, কটাক্ষ আমাদের রাজনৈতিক পরিবেশকে নষ্ট করে।

ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্টের হত্যাকান্ডের দায় বিএনপি কোনোভাবে এড়াতে পারে না। ওই খুনিদের নিরাপদে বিদেশে পাঠিয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা। এই খুনিদেরকে বিদেশী দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এই খুনিদের যাতে বিচার না হয় তার জন্য ইনডেমিনিটি জারি করেছিলেন তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুদ্ধি অভিযানের সঙ্গে সঙ্গতি রেখে চলবেন। দলের বিরুদ্ধে কলহ করবেন না। আমরা আদর্শের রাজনীতি করবো। আমরা বঙ্গবন্ধুর কর্মী । কেউ ব্যক্তিগত কটূক্তি করবেন না। কটূক্তিকারীকে আমরা সহ্য করবো না।

স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মো. মোবাশ্বের চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহ, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মতিউর রহমান মতি, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গাজী মেজবাউল হোসেন সাচ্চুু প্রমুখ বক্তব্য রাখেন। সূত্র:বাসস

সম্পর্কিত খবর