শিরোনাম
icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

গোবর ও গোমূত্রের তৈরি সাবান, থাকবে মোদি কুর্তাও!

 

ভারতের বাজারে আসছে গোবর ও গোমূত্রের তৈরি সাবান। দেশটির অন্যতম ডানপন্থী ও উগ্র হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সমর্থনপুষ্ট একটি প্রতিষ্ঠান এই পণ্য তৈরি করবে। এ ছাড়া বিক্রি করা হবে মোদি ও যোগী কুর্তা।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারতের মথুরায় ‘দীন দয়াল ধাম’ নামের একটি প্রতিষ্ঠান চালায় আরএসএস। এই প্রতিষ্ঠান গোবর ও গোমূত্র দিয়ে তৈরি প্রায় ৩০টি পণ্য বাজারে আনার পরিকল্পনা করেছে। এসব পণ্য অনলাইনেও বিক্রি হবে। এ বিষয়ে আমাজন ইন্ডিয়ার সঙ্গে চুক্তি হয়েছে।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে বলা হয়ে থাকে বিজেপির আঁতুড়ঘর। অর্থাৎ আরএসএসের কল্যাণেই জন্ম হয়েছে বিজেপির। তবে আরএসএসের অধীনে একটি নয়, আছে আরও অনেকগুলো সংগঠন। আলাদা আলাদা ক্ষেত্র নিয়ে কাজ করে এসব সংগঠন। এদের সামগ্রিকভাবে বলা হয় সংঘ পরিবার।

এদিকে দীন দয়াল ধামের সহকারী সচিব মনীশ গুপ্ত বলেন, ‘আমাদের গরুর খামার থেকে গোবর ও গোমূত্র সংগ্রহ করছি আমরা। সাবান ও ত্বকের অন্যান্য প্রসাধনী সামগ্রী তৈরিতে এগুলো ব্যবহার করা হবে। গোবর ও গোমূত্রই হবে এসব পণ্য তৈরির মূল উপাদান।’ টাইমস অব ইন্ডিয়া আরও জানিয়েছে, দীন দয়াল ধামে মোদি ও যোগী কুর্তার মতো পোশাকও তৈরি করা হবে।

আরএসএসের মুখপাত্র অরুণ কুমার বলেছেন, স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতেই নতুন পণ্যগুলো অনলাইনে ই-কমার্স সাইটে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে স্থানীয় ব্যক্তিরা অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেছেন অরুণ কুমার।

সম্পর্কিত খবর