শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

‘১৪ লাখ টাকায় টিভি বিক্রি করছে স্যামসাং’

দেশের বাজারে প্রথম নিও কিউএলইডি এইটকে টিভি নিয়ে এসেছে শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিকস ব্র্যান্ড স্যামসাং।

রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে দেশের বাজারে এ টিভি উন্মোচন করে কোম্পানিটি।

দেশের প্রতিটি শোরুমে নিও কিউএলইডি এইটকে মডেলগুলোর ৭৫ ইঞ্চির দাম ৯ লাখ টাকা এবং ৮৫ ইঞ্চির দাম পড়বে ১৩ লাখ ৯৯ হাজার টাকা।

অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হোয়ানসাং উ, ফেয়ার ইলেকট্রনিকসের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব, ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরশাদ হক, ইলেকট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডের নির্বাহী পরিচালক শহীদ আহমেদ আবদুল্লাহ, র‌্যাংগস ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক কাজী আশিক-উর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকসের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘বাংলাদেশের মানুষের টেলিভিশন দেখার অভিজ্ঞতায় পরিবর্তন আনতে আমরা দেশের বাজারে আমাদের সর্বশেষ সংযোজন স্যামসাং নিও কিউএলইডি এইটকে টিভি এনেছি। এর মাধ্যমে আমরা ভবিষ্যৎ উপযোগী প্রযুক্তি এবং ঝকঝকে ছবি ও জোরালো আওয়াজের টেলিভিশন মানুষের হাতের নাগালে আনার আমাদের প্রতিশ্রুতি পূরণের প্রতিফলন ঘটিয়েছি।’

চমকপ্রদ সিনেম্যাটিক অভিজ্ঞতা দিতে নতুন প্রজন্মের নিও কিউএলইডি এইটকে টিভি অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমানের অডিও ও ভিজ্যুয়াল দেবে বলে মনে করে স্যামসাং।

অনুষ্ঠানে জানানো হয়, নিও কিউএলইডি এইটকে টেলিভিশনে রয়েছে মিনি এলইডি, যা বাজারে প্রচলিত এলইডির চেয়ে ১/৪০ ভাগ ছোট। টিভি দেখায় আরও চমৎকার অভিজ্ঞতা দিতে এবং যেকোনো কনটেন্ট যাতে এইটকে পর্যন্ত দেখা যায়, সে জন্য প্রসেসরে রয়েছে এআই ক্ষমতা।

এতে রয়েছে ৯৯ শতাংশ স্ক্রিন টু বডি রেশিওযুক্ত ইনফিনিটি স্ক্রিন। এর ফলে ব্যবহারকারীর নজর থাকবে স্ক্রিনের দিকে এবং বেজেল চোখে পড়বে না।

ঘরে বসেই থিয়েটারের সাউন্ড অভিজ্ঞতা পেতে নিও কিউএলইডি এইটকে টিভিতে রয়েছে এআই মোশান ট্র্যাকার, যা স্ক্রিনের যেকোনো অবজেক্টের গতিবিধি স্বয়ংক্রিয়ভাবে ট্র্যাক করে নিখুঁত সাউন্ড ইফেক্ট দেয়। এসব অত্যাধুনিক প্রযুক্তি ক্রেতাদের টিভি দেখার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।

এ ছাড়া নিও কিউএলইডি এইট-কের পাশাপাশি কিউএলইডি ফোরকে মডেলের টিভিও ৫৫ ইঞ্চি থেকে শুরু করে ৮৫ ইঞ্চি পর্যন্ত বিভিন্ন সাইজে পাওয়া যাবে। ক্রিস্টাল ফোরকে ইউএইচডি শীর্ষক আরেকটি সিরিজও এনেছে কোম্পানিটি।

সম্পর্কিত খবর