শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

এসডিজি বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ: পরিকল্পনামন্ত্রী

 

প্রেস বিজ্ঞপ্তি : বর্তমান সরকার এসডিজি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে বলেন এসডিজি হলো বিশ্বব্যাপী সার্বজনীন একটি চুক্তি। সারাবিশ্বে জলবায়ুর নেতিবাচক পরিবর্তন লক্ষণ করছি। যা পৃথিবীর জন্য মারাত্মক হুমকিস্বরুপ। এই পরিবর্তন মোকাবিলার জন্য আমাদের টেকসই উন্নয়ন করতে হবে। প্রকৃতিকে খেয়ে উন্নয়ন করা যাবে না। জলবায়ু পরিবর্তনে বড় দেশগুলো যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তারা তা রক্ষা করেনি। কিন্তু আমরা এই কাজ করে যাব।

সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ‘এসডিজি অর্জনে চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইংরেজী দৈনিক ‘বাংলাদেশ পোস্ট’ এই সেমিনারের আয়োজন করে।

পরিকল্পনা মন্ত্রী বলেন ‘আমাদের প্রধানমন্ত্রীর মূল বার্তা হলো-কেউ না করলেও আমরা এটা একা করবো। কেউ আসলে তার জন্য স্বাগতম। আমাদের মাথাপিছু আয় বেড়েছে। এজন্য আমরা এসডিজি বাস্তবায়নে ব্যয়ও করতে পারছি। এসডিজি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিনিয়ত এখানে বাড়তি সম্পদ ব্যয় করবো।

‘বিভিন্ন মন্ত্রনালয়ের এসডিজি বাস্তবায়নের কাজ নিয়মিত ট্রেকিং করছি আমরা। পদ্মা সেতুর মতো বলতে চাই, কেউ আসলেও এটা আমরা করবো, না আসলেও এটা করবো,’ যোগ করেন তিনি।

সেমিনারে উপস্থিত দর্শক ও সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন সরকার কোথায় কী কাজ করছে, কিভাবে ব্যয় করছে তা আপনারা খোঁজ দেন। আপনারা গঠনমূলক সমালোচনা করুন। সরকারকে সহযোগিতা করুন।

সেমিনারে সাবেক রাস্ট্রদূত ও বিশ্লেষক মুহাম্মদ জমির বলেন, এসডিজি বাস্তবায়নের জন্য সবাইকে সমান সুযোগ পেতে হবে। স্যোসাল মিডিয়ার কারণে আমাদের পারিবারিক বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে। এটাকে আরও বেশি দৃড় করতে হবে। নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। না হলে ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করা দরকার। অন্যথায় এসডিজি বাস্তবায়ন করা কঠিন হবে দাড়াবে।

জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন ‘এমডিজিতে আমাদের অভূতপূর্ব সাফল্যের শক্তি নিয়ে এসডিজি বাস্তবায়নের কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসডিজিতে যে ১৬৯ টি টার্গেট রয়েছে তা বাস্তবায়ন করতে হলে সবাইকে এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

‘আমাদের মাথাপিছু আয় বাড়লেও ধনী দরিদ্রের বৈষম্য কমেনি। এই বৈষম্য কমাতে না পারলে এসডিজি বাস্তবায়ন হবেনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এই বৈষম্য কমানোর কথা বলেছিলেন। আমাদের নারী-পুরুষ ও অন্যান্য শ্রেনী পেশার ক্ষেত্রে যেসব বৈষম্য রয়েছে সেগুলো কমাতে হবে। সমাজে অরাজকতা সৃষ্টি বন্ধ করে আইনের শাসন প্রতিষ্টা করতে হবে। প্রশাসন সঠিকভাবে কাজ করলে শুধু নূসরাত নয় প্রতিটি হত্যাকান্ডের বিচার সম্ভব। না হলে এসডিজি বাস্তবায়ন করা যাবে না। আমি মানবাধিকার কমিশনের কাজ করতে গিয়ে সরকারের কাছ থেকে বাঁধা পায়নি। কিন্তু সরকারি কর্মকর্তাদের সহায়তা পায়নি। এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে এ ধরনের প্রতিষ্টানগুলোকে শক্তিশালী করতে হবে,’ যোগ করেন তিনি।

‘দূর্নীতি দমনে প্রধানমন্ত্রী শক্ত হাতে যে শুদ্ধি অভিযান শুরু করেছে সেজন্য সবাইকে সহযোগিতা করতে হবে। তা না হলে এই অর্জন ধরে রাখা সম্ভব হবে না।’

তিনি বলেন ‘নারীদের অধিকার নিশ্চিত করে সব ধরনের নির্যাতন বন্ধ করতে হবে। আমরা হিজরা ও প্রতিবন্ধীদের মূল শ্রোতধারায় নিতে পারছি না। এসডিজি বাস্তবায়নে এই কাজটি করা খুবই জরুরী।’

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ পোস্ট সম্পাদক শরীফ শাহাব উদ্দীন। তিনি বলেন ‘আমাদের সবাইকে এসডিজি সম্পর্কে জানতে হবে। নাগরিক হিসেবে আমাদের কী করনীয় তা জানতে হবে এবং সেটি করতে হবে। না হলে দেশ এগুবে না। সরকারকে সবসময় বিরোধীতার স্বার্থে বিরোধীতা নয়। এসডিজি বাস্তবায়নে আমাদের সবাইকে সরকারের সহযোগিতা করা নৈতিক দায়িত্ব।

সম্পর্কিত খবর