শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

‘ফেসবুক’ কি আসলেই নাম পরিবর্তন করবে?

সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান ফেসবুকের করপোরেট নাম পরিবর্তনের ঘোষণা দিলেন প্রতিষ্ঠানটির প্রধান মার্ক জাকারবার্গ। এখন থেকে ফেসবুক ইনকরপোরেশনের নতুন নাম হবে ‘মেটা’। তবে, স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠানটির অধিনে থাকা ফেসবুক, হোয়াটস্যাপ ও ইনস্টাগ্রাম অ্যাপের নামে কোনো পরিবর্তন আসছে না।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, এটি বর্তমানে যা করছে তার ‘পরিধি’ আরও উন্নত করবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরে ভার্চুয়াল রিয়ালিটির (ভিআর) দিকে এর বিস্তৃতি ঘটাবে।

সাবেক এক কর্মীর মাধ্যমে ফেসবুকের কিছু গোপন নথি ফাঁসের ভিত্তিতে ধারাবাহিক নেতিবাচক খবরের পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ফেসবুক।

ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ ‘মেটাভার্স’ তৈরির পরিকল্পনার কথা প্রকাশের সময় প্রতিষ্ঠানটির নতুন নামকরণের ঘোষণা দেন। তিনি জানান, মেটাভার্স হবে এমন একটি অনলাইন জগৎ, যেখানে মানুষ ভিআর হেডসেট পরে ভার্চুয়াল পরিবেশে গেম খেলা থেকে শুরু করে বিভিন্ন কাজ ও যোগাযোগ করতে পারবে।

জাকারবার্গ বলেছিলেন, ‘আমরা এখন যা করছি বর্তমান নাম হয়তো সেটাকে সম্পূর্ণরূপে তুলে ধরতে পারবে না। এ ক্ষেত্রে পরিবর্তন দরকার।

একটি ভার্চুয়াল সম্মেলনে তিনি বলেন, ‘আশা করি সময়ের সাথে সাথে আমাদের মেটাভার্স কোম্পানি হিসেবে দেখা হবে এবং আমাদের কাজ ও পরিচয়কে সেদিকে পরিচালিত করতে চাই।’

‘এর অংশ হিসেবে আমাদের এমন একটি নতুন নাম গ্রহণের সময় এসেছে, যাতে আমরা যা কিছু করছি তার সবকিছু প্রতিলিত হয়।’

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে তাদের সদর দপ্তরে একটি নতুন চিহ্ন উন্মোচন করেছে, থাম্বস-আপ ‘লাইক’ লোগোটির পরিবর্তে সেখানে একটি নীল রঙের ‘ইনফিনি’ চিহ্ন প্রতিস্থাপন করেছে।

এ বিষয়ে জাকারবার্গ বলেন, ‘নতুন নাম এটাই প্রতিফলিত করে যে, আমরা সময়ের সঙ্গে আছি।’

সম্পর্কিত খবর