শিরোনাম
icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮
down of head

ফতুল্লায় গলিত লোহা ছিটকে দগ্ধ এক শ্রমিক মারা গেছেন

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি স্টিল মিলের গলিত লোহা ছিটকে দগ্ধ পাঁচ শ্রমিকের মধ্যে মো. আলী হোসেন (২৬) মারা গেছেন। বাকি চারজন চিকিৎসাধীন রয়েছেন।

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত সোমবার (২৫ অক্টোবর) নারায়ণগঞ্জের ফতুল্লার রসুলপুর এলাকার একটি স্টিল মিল থেকে পাঁচ শ্রমিক দগ্ধ হয়ে এখানে আসেন। তাদের মধ্যে মো. আলী হোসেন নামে একজন চিকিৎসাধীন আজ বিকেল ৪টার দিকে মারা যান। নিহতের শরীরের ৫২ শতাংশ দগ্ধ হয়েছিল। আর বাকি সোহেল রানা, আরিফ, বিল্লাল, ও লিটন চিকিৎসাধীন আছেন। তাদের শরীরের ১১ থেকে ২০ শতাংশ দগ্ধ রয়েছে।

এদিকে, দুর্ঘটনার দিন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেছিলেন, ফতুল্লার সিএসআরএম স্টিল কারখানায় রড তৈরির জন্য ফার্নিশের ভেতর লোহা গলানো হচ্ছিল। বিকেলে ফার্নিশারের তাপমাত্রা বেড়ে যাওয়ায় গলিত লোহা ছিটকে শ্রমিকদের শরীরে পড়ে। এ সময় পাঁচজন শ্রমিক দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর