শিরোনাম
icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮
down of head

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ইঞ্জিন বিকল, চট্টগ্রাম রেল-বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এর ফলে ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে সিলেট পথের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন কসবা স্টেশনের কাছে বিকল হয়ে যায়।

আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ মো. দেলোয়ার হোসেন এনটিভি অনলাইনকে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে। এতে আন্তনগর উপকূল ও উপবনসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।

আখাউড়া জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে বলেও জানান দেলোয়ার হোসেন। তিনি জানান, বিকল ট্রেনটি সচল করে সরানোর পরই এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

সম্পর্কিত খবর