শিরোনাম
icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি
down of head

৯ মাসে বেড়েছে ২৬ ব্যাংকের মুনাফা, কমেছে ৬টির

করোনাভাইরাস মহামারীর স্থবিরতা কাটিয়ে ব্যবসা বাণিজ্য বাড়তে থাকায় অর্থনৈতিক কার্যক্রম গতিশীল হচ্ছে; এর সরাসরি ফল পাচ্ছে ব্যাংকগুলো, আয় বাড়ার পাশাপাশি বেড়েছে মুনাফাও।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও সে তথ্যই দিচ্ছে।

২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রথম নয় মাসে ৩২টি ব্যাংকের মধ্যে ২৬টি আগের বছরের একই সময়ের তুলনায় বেশি মুনাফা করেছে। শুধু ছয়টি ব্যাংকের মুনাফায় ভাটা দেখা গেছে।

জানতে চাইলে অর্থনীতিবিদ ও ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান আহসান এইচ মনসুর বলেন, অর্থনীতিতে গতি আসায় ব্যাংকগুলোর ঋণ বিতরণ বাড়ছে। ব্যাংকগুলো ভালো করছে।

“তবে করোনাভাইরাসের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি রাখার বিষয়ে ছাড় দিয়েছে। দেখতে হবে কারা এ সুযোগ নিয়ে মুনাফা বেশি দেখাচ্ছে এবং কারা এই সুযোগ নিচ্ছে না।”

আমানতে সুদের হার কমিয়েও মুনাফা বাড়িয়েছে ব্যাংকগুলো, যোগ করেন তিনি।

করোনাভাইরাস মহামারীর প্রভাব কাটিয়ে ব্যাংকগুলো ভালো ব্যবসা করছে বলে উল্লেখ করেন ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী।

এ প্রসঙ্গে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক সভাপতি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করায় আমদানি রপ্তানি অনেক বেড়েছে। এতে ব্যাংকগুলো ভালো ব্যবসা করছে।

এ ছাড়া আমানতে সুদের হার কমানোর বিষয়টিও ব্যাংকের মুনাফা বাড়াতে সাহায্য করেছে বলে তিনি উল্লেখ করেন।

বছরের প্রথম নয় মাসে আগের বছরের একই সময়ের চেয়ে মুনাফা কমেছে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ (এক্সিম ব্যাংক), আইসিবি ইসলামিক ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, রূপালী ব্যাংক ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের।

বছরের প্রথম নয় মাসে শেয়ারপ্রতি ভালো মুনাফা দেখানো তালিকাভুক্ত ব্যাংকগুলোর শীর্ষ তালিকার মধ্যে রয়েছে বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংক।

ব্যাংকটি ২০২০ সালের পুরো বছরে ৫৫০ কোটি মুনাফা করলেও চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে শেয়ারপ্রতি মুনাফা দেখিয়েছে ৬ টাকা ২৫ পয়সা। সে হিসাবে এ সময়ে মোট মুনাফা দাঁড়ায় ৩৯৫ কোটি টাকা।

বেসরকারি ট্রাস্ট ব্যাংক গত নয় মাসে শেয়ারপ্রতি মুনাফা করেছে ৩ টাকা ৯৩ পয়সা; মোট মুনাফা দেখিয়েছে ২৭৮ কোটি টাকা। ২০২০ সালে পুরো বছরে ১৮০ কোটি মুনাফা করেছিল ব্যাংকটি।

শেয়ারপ্রতি মুনাফা করা ব্যাংকগুলোর মধ্যে প্রথম দিকে থাকা ইস্টার্ন ব্যাংক গত নয় মাসে শেয়ারপ্রতি মুনাফা করেছে ৪ টাকা ২১ পয়সা। ২০২০ সালের পুরো বছরে ৪১৮ কোটি মুনাফা করা এ ব্যাংক ৯ মাসে মোট মুনাফা দেখিয়েছে ৪০২ কোটি টাকা।

অপরদিকে জুলাই-সেপ্টেম্বর তৃতীয় প্রান্তিকের হিসাবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩২টি ব্যাংকের মধ্যে ১৮টি বা ৫৬ শতাংশ ব্যাংক ভালো মুনাফা করেছে।

সম্পর্কিত খবর