শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

৬ যুদ্ধ থামানোর দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার নেতৃত্বে বিশ্ব ৬টি বড় যুদ্ধের হাত থেকে রক্ষা পেয়েছে—এর মধ্যে ভারত-পাকিস্তানের সম্ভাব্য যুদ্ধও রয়েছে।

তিনি বলেন, আমি হোয়াইট হাউসে না থাকলে এখন পর্যন্ত ৬টি বড় যুদ্ধ শুরু হয়ে যেত। ভারত এখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করত। তিনি দাবি করেন, বিশ্বজুড়ে বিভিন্ন উত্তেজনাপূর্ণ অঞ্চলে তিনি সফলভাবে উত্তেজনা প্রশমনে ভূমিকা রেখেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘর্ষের সময় তিনি বাণিজ্য আলোচনা বন্ধের হুমকি দিয়ে উভয় দেশকে যুদ্ধবিরতিতে বাধ্য করেন।

তিনি আরও বলেন, সার্বিয়া-কসোভো এবং রুয়ান্ডা-কঙ্গোর মধ্যকার উত্তেজনা কমাতে তার প্রশাসন উল্লেখযোগ্য ভূমিকা রেখেছি আমরা।

খামেনিকে সরাসরি হত্যার হুমকি ইসরাইলি মন্ত্রীর
খামেনিকে সরাসরি হত্যার হুমকি ইসরাইলি মন্ত্রীর

তবে তিনি যে ৬টি যুদ্ধ ঠেকানোর কথা বলেছেন, তার মধ্যে বাকি দুইটির নাম উল্লেখ করেননি।

ইরান যদি তার পরমাণু কর্মসূচি পুনরায় শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক পদক্ষেপ নেবে বলে সতর্ক করেছেন ট্রাম্প।

ট্রাম্প আরও বলেন, ইরান সম্প্রতি বেশ কিছু বিপজ্জনক বার্তা দিচ্ছে তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এবং আমরা তা অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি।

ট্রাম্প গাজা যুদ্ধ নিয়েও মন্তব্য করেছেন। তিনি যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, এ সংঘাত বন্ধে অন্যান্য দেশগুলোকেও সামনে এসে দায়িত্ব নিতে হবে।

এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী গাজা পরিস্থিতিকে ‘মর্মান্তিক’ আখ্যা দিয়ে বলেন, অনাহারে কাতর শিশুদের ছবি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি সাফ জানিয়ে দেন, ভবিষ্যতের ফিলিস্তিনি সরকারে হামাসের কোনো স্থান থাকবে না।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে ওষুধ শিল্পে সহযোগিতা অব্যাহত থাকবে এবং ফার্মাসিউটিক্যাল পণ্যের ওপর শুল্ক চাপানো হবে না।
অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি।

সম্পর্কিত খবর