শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

৬ দফা দাবিতে হকারদের সড়ক অবরোধ

ছয় দফা দাবিতে চট্টগ্রাম নগরের কদমতলী-টাইগারপাস সড়ক অবরোধ করেছেন হকাররা। বুধবার দুপুর ১২টার দিকে কয়েক’শ হকার ওই সড়কের এক পাশ অবরোধ করে অবস্থান নেন। এ সময় সড়কটির এক পাশে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা একটার দিকে সিটি মেয়র বরাবর স্মারকলিপি দেওয়ার পর রাস্তা থেকে সরে যান হকাররা।

নগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) পঙ্কজ দত্ত জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে টাইগারপাস এলাকায় অবস্থান নেন কয়েক’শ হকার। এ সময় তারা পুনর্বাসনসহ নানা দাবিতে শ্লোগান দেন। বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সেখানে অবস্থান নেয় পুলিশ। পরে শ্রমিকদের একটি প্রতিনিধিদল সিটি মেয়রের কাছে ছয় দফা দাবিতে একটি স্মারকলিপি দেন। এরপর রাস্তা থেকে সরে যান শ্রমিকরা।

জানা গেছে, ৬ দফা দাবির মধ্যে রয়েছে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করা, মামলা প্রত্যাহার, পরিচয়পত্র প্রদান ও জাতীয় শ্রমনীতি-২০১২ বিবেচনায় নিয়ে ‘হকার নীতিমালা’ তৈরি। এর আগে ২২ ফেব্রুয়ারি নগরের নিউমার্কেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন হকাররা।

৮ ফেব্রুয়ারি নিউমার্কেট এলাকা থেকে ৭০০/৮০০ হকার উচ্ছেদ করে চট্টগ্রাম সিটি করপোরেশন। ১২ ফেব্রুয়ারি ফুটপাত পুনর্দখল ঠেকাতে অভিযানে গেলে রেলস্টেশন এলাকায় হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৭০০/৮০০ জন হকারের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

সম্পর্কিত খবর