শিরোনাম
সিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান
down of head

৫শ’ টাকা কেজিতে শিয়ালের মাংস বিক্রির ঘোষণা, অতঃপর…

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে শিয়ালের মাংস বিক্রির অভিযোগ উঠেছে কুমিল্লা মুরাদনগর উপজেলার কাজিয়াতল এলাকার কয়েক যুবকের বিরুদ্ধে। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুরাদনগর উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মতিন বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন। সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশিম।

মামলায় অভিযুক্তরা হলেন কাজিয়াতল এলাকার মো. আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, মো. শফিক ইসলাম।

বন কর্মকর্তা আবদুল মতিন বলেন, গত বৃহস্পতিবার উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল হাছান মার্কেটে শিয়াল জবাই করে পাঁচশ টাকা কেজি দরে বিক্রি করেন স্থানীয় একদল যুবক। আর এই মাংসের ক্রেতা পাওয়ার জন্য ফেসবুকে মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগও করতে বলেছেন এক যুবক।
ক্রেতা পাওয়ার জন্য শফিকুল ইসলাম নামের একজন তার ফেসবুক আইডিতে শিয়ালের মাংস কাটার ছবিসহ মোবাইল নাম্বারও দিয়েছেন। সেই নাম্বারে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিয়ালের মাংস ডিপ ফ্রিজে রাখা আছে। কাজিয়াতল হাছান মার্কেটে এসে ফোন দিলে আপনাকে রিসিভ করা হবে। আমরা এলাকায় খোঁজ নিয়ে জানতে পারি, ফাঁদ পেতে কিংবা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারা শেয়াল ধরে জবাই করে। যা আইনবিরোধী কাজ। নানা রোগের ঔষধ হিসেবে প্রচারণা চালিয়ে জবাই করা শেয়ালের মাংস পাঁচশ’ টাকা কেজি দরে বিক্রি করে।

সম্পর্কিত খবর