down of head

৩৯ তম এজিএম করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স

কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি শেয়ারহোল্ডারদের জন্য ১০% লভ্যাংশ অনুমোদন করেছে।

কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা আজ ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানীর মাননীয় চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন সম্মানিত ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আহমদ, পরিচালক রিয়াজ উদ্দিন আহমদ, রাকিবা বানু, সবিতা ফেরদৌসী, দিলরুবা শারমিন, উম্মে খাদিজা মেঘনা, স্বাধীন পরিচালক মো: হাফিজউল্লাহ এবং মাহবুবা হোসেইন। সভায় আরো উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এ. এন. এম. ফজলুল করিম মুন্সি, প্রধান হিসাব কর্মকর্তা মাঈন উদ্দিন, এবিআইএ, এফসিএস এবং কোম্পানী সচিব এফ.জে.এম হাফিজা সুলতানা। সম্মানিত শেয়ারহোল্ডারগণ কর্তৃক ৩৯ তম বার্ষিক সাধারণ সভার সকল এজেন্ডা অনুমোদিত হওয়ায় চেয়ারম্যান মহোদয় সকল শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

২০২৫ সালের জন্য ১০% নগদ লভ্যাংশ সর্ব সম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। ২০২৫ সালে কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি এর প্রিমিয়াম আয় ও মুনাফা বৃদ্ধি পাওয়ায় এবং ক্রেডিট রেটিং এ AAA অর্জন করায় চেয়ারম্যান মহোদয় সকল স্তরের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

তিনি বর্তমান গণতান্ত্রিক সরকার এবং আইডিআরএ এর নবনিযুক্ত চেয়ারম্যানকে অভিনন্দন জ্ঞাপন করেন।

সম্পর্কিত খবর