down of head

২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিএস কেবলস ও আরডি ফুড প্রোডাক্টস লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিবিএস কেবলসের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৩’ রেটিং হয়েছে, সঙ্গে ডেভেলপিং আউটলুক।

কোম্পানিটির ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

আরডি ফুড প্রোডাক্টসের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে, সঙ্গে স্থিতিশীল (স্টেবল) আউটলুক।

কোম্পানিটির ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত ত্রৈমাসিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

সম্পর্কিত খবর