শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

২ কোটি ১০ লাখ মানুষের পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য নেই

 

বাংলাদেশে নারীদের পুষ্টি পরিস্থিতি বেশ নাজুক। ১০ থেকে ৪৯ বছর বয়সী নারীদের প্রতি তিনজনের একজন পুষ্টিসমৃদ্ধ খাবার পান না।

বাংলাদেশ সরকার এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) কর্তৃক তৈরি যৌথ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত বুধবার এই প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবেদনে খাদ্যের সহজলভ্যতা এবং কেনার সামর্থ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আর্থিক সামর্থ্য নেই বলে বিপুলসংখ্যক মানুষ প্রয়োজনীয় অনুপুষ্টিকণার ঘাটতির মধ্যে রয়েছে। এছাড়া কম বয়সী নারীরা পুষ্টি সমস্যায় ভুগছে। এর সঙ্গে তারা বাল্যবিবাহ, গর্ভধারণের মতো স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে।

আরও উদ্বেগজনক বিষয় হচ্ছে, বাংলাদেশে বয়ঃসন্ধিকালীন ছেলে-মেয়ে ও বৃদ্ধদের পুষ্টির চাহিদা মেটানোর বিষয়টি অধিকাংশ ক্ষেত্রে যথাযথ গুরুত্ব পাচ্ছে না।

খাদ্যঘাটতি পূরণ শীর্ষক এই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ২ কোটি ১০ লাখের বেশি মানুষের অর্থাৎ প্রতি আটজনের একজনের পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য নেই। অন্যদিকে সুষম খাবার কেনার সামর্থ্য নেই দেশের অর্ধেকের বেশি মানুষের।

বাংলাদেশের জনসংখ্যার ১১ দশমিক ৩ শতাংশ অতিদরিদ্র। সুষম পুষ্টিকর খাবার কোনো একটি পরিবারকে কিনে খেতে গেলে তাকে দিনে ১৭৪ টাকা খরচ করতে হবে। কিন্তু খাওয়ার পেছনে ওই অর্থ খরচের সামর্থ্য নেই। তারা দিনে ৮০ টাকার বেশি খরচ করতে পারে না। তারা প্রতিদিন খাদ্যশক্তি পায় ভাত, আলু, রুটি ও সবজি থেকে। দেশে বছরে ৮ শতাংশ খাদ্য অপচয় হয়।

তবে প্রতিবেদনের শুরুতে পুষ্টির সমস্যা কমিয়ে আনায় বাংলাদেশের সাফল্যের চিত্র তুলে ধরা হয়েছে।

সম্পর্কিত খবর