শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

১ লাখ ২০ হাজার লিটার তেল জব্দ

পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলার তিনটি এবং সদরের একটি গোডাউনে পৃথক অভিযান চালিয়ে মজুত করে রাখা ১ লাখ ১৮ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গোডাউনগুলোর মালিকদের ৫ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ মে) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত কাশিনাথপুর বাজারের সুনীল কুমার সাহা, লক্ষ্মণ কুমার সাহা ও মীর স্টোর এবং পাবনা শহরের বড় বাজারের উত্তম কুমার কুন্ডুর গোডাউনে গোয়েন্দা পুলিশ ও উপজেলা প্রশাসন এ অভিযান চালায়।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. সবুর আলী জানান, প্রথমে অভিযান চালানো হয় কাশিনাথপুর বাজারের বেড়া উপজেলা অংশের সুনীল ও লক্ষ্মণের গোডাউনে। এ সময় সুনিলের গোডাউনে ৬০ ড্রাম সয়াবিন, পাম ওয়েল ৩০ ড্রাম ও ৩০ ড্রাম সুপার তেল জব্দ করা হয়। আর লক্ষ্মণের গোডাউন থেকে ৩০ ড্রাম সয়াবিন তেল ও ৭২ ড্রাম পাম ওয়েল জব্দ করা হয়। প্রত্যেক ড্রামে ২১০ লিটার তেল হিসেবে আনুমানিক ৪৫ হাজার লিটার তেল জব্দ করা হয়। তেলগুলো দীর্ঘদিন মজুত করে রাখার অপরাধে সুনিলকে দুই লাখ টাকা এবং লক্ষ্মণকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে পাবনা শহরের বড় বাজারের উত্তম কুমার কুন্ডুর একটি গোডাউনে অভিযান চালিয়ে ৪৩ হাজার লিটার তেল জব্দ করা হয়। এ সময় গোডাউনের মালিক উত্তম কুমারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া সাঁথিয়ার সহকারী ভূমি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, কাশিনাথপুর বাজারের সাঁথিয়া অংশের মীর মোহাম্মদ আবুল খায়েরের মালিকাধীন মীর স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে ৩০ হাজার লিটার সয়াবিন ও পাম ওয়েল তেল জব্দ করা হয়। এ সময় গোডাউন মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই দিনে পাবনার সুজানগরে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ৩ হাজার ১৩৭ লিটার সয়াবিন তেল জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জব্দকৃত তেলগুলো স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের উপস্থিতিতে সরকার নির্ধারিত পূর্বের মূল্যে দুই দিনের মধ্যে বিক্রি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান দায়িত্বপালনকারী কর্মকর্তারা ।

সম্পর্কিত খবর