১৩৬টি প্রতারণার মামলা: ডোম-ইনোর এমডি গ্রেফতার
আবাসন প্রতিষ্ঠান ডোম-ইনো বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস সালামকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। রবিবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক বলেন, প্রতারণার মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে ডোম-ইনো গ্রুপের এমডি আবদুস সালামকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাকে রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ডোম-ইনো গ্রুপের এমডি আবদুস সালাম বিরুদ্ধে আদালতে ১৩৬টি প্রতারণার মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে পারোয়ানা জারি করেন আদালত। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করে পুলিশ।



