শিরোনাম
আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
down of head

১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ন্যাশনাল টি কোম্পানি

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। আজ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৬৩১তম সভা থেকে এ লভ্যাংশ সুপারিশ করা হয়েছে।

তথ্যমতে, সমাপ্ত হিসাব বছরে ন্যাশনাল টি কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩১ টাকা ৬৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৫ টাকা ৭১ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৪ টাকা ২৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১১৬ টাকা ৭৫ পয়সা।

এদিকে ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৭ ডিসেম্বর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে কোম্পানিটির ৪৩তম বার্ষিক সাধারণ সভার (এজিএস) আয়োজন করা হয়েছে। লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ২৩ নভেম্বর।

সম্পর্কিত খবর