শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

১০০ টাকার নিচে নামবে পেঁয়াজ

খুচরাবাজারে তিন দিনের মধ্যে ১০০ টাকার নিচে পাওয়া যাবে পেঁয়াজ।  এমন আশ্বাস দিয়েছেন চট্টগ্রামের পেঁয়াজ ব্যবসায়ীরা, এর আগে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও তা কার্যকর হয়নি। সরকার কঠোর হওয়ার পর ব্যবসায়ীরা নড়েচড়ে বসেছেন।

এরই মধ্যে পাইকারি বাজার খাতুনগঞ্জে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটরা বলেছেন, মিয়ানমার থেকে প্রতি কেজি ৪২ টাকায় কেনা পেঁয়াজের দাম লাভসহ ৬০ টাকার বেশি হওয়ার কথা নয়। অথচ তারা বিক্রি করছেন ৯৫ টাকায়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত কয়েক ব্যবসায়ীকে জরিমানাও করেন।

চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে চট্টগ্রামের পেঁয়াজের আড়তদারদের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পেঁয়াজের আড়তদাররা নিজ থেকে প্রশাসনকে তিন দিনের মধ্যে পেঁয়াজের দাম ১০০ টাকার নিচে নিয়ে আসার আশ্বাস দেন।

 

খাতুনগঞ্জের হামিদুল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিচ বলেন, আড়তদাররা মূলত ফোনের মাধ্যমে পেঁয়াজের এজেন্টেদের সঙ্গে কথা বলেই পেঁয়াজ নেন। তাদের কাছে কোনো কাগজ থাকে না। আমরা যারা আড়তদাররা আছি এখন তারা পেঁয়াজের কেজি ৮০-৮৫ টাকায় যেন সংগ্রহ করতে পারি সেটা নিয়ে সরাসরি আমদানিকারকদের সঙ্গে কথা বলব। ফলে আশা করছি, আগামী তিন দিনের মধ্যে ক্রেতারা খুচরা পর্যায়ে ১০০ টাকার ভেতরে পেঁয়াজ কিনতে পারবেন।

আড়তদারদের দেওয়া আশ্বাসের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সেলিম হোসেন বলেন, আমাদের আশ্বাস দিয়েছেন পেঁয়াজ ব্যবসায়ীরা। আগামী এক সপ্তাহের মধ্যে এস আলম ও মেঘনা গ্রুপ প্রায় ৬১ হাজার টন পেঁয়াজ আনবে। তখন সংকট থাকবে না। এসব পেঁয়াজ এলে ৬০-৭০ টাকায় হয়তো নেমে আসবে।

উপসচিব বলেন, দুই সপ্তাহের মধ্যে দেশি পেঁয়াজ উঠবে আর আমাদনি করা পেঁয়াজও চলে আসবে। তখন দাম ৪০ টাকার নিচে নেমে যাবে। এ সময়ের মধ্যে যারা বড় ব্যবসা করতে চাইবে তারা ক্ষতির মুখে পড়বে। তবু আমরা পাইকারি ও খুচরায় ডকুমেন্ট ছাড়া কোনো পেঁয়াজ বিক্রি না করার অনুরোধ জানিয়েছি। ব্যবসায়ীরা কাগজপত্র ছাড়া পেঁয়াজ বিক্রি না করার অঙ্গীকার করেছেন।

 

সম্পর্কিত খবর