শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

‘শুরু হবে দেশের দীর্ঘতম সেতুর কাজ’

বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এই সেতু দ্বীপ জেলা ভোলার সঙ্গে বরিশালকে যুক্ত করতে নির্মিত করা হবে। এই সেতুর সম্ভাব্যতা যাচাই কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। নির্মাণ কাজ শিগগিরই শুরু হবে।

ঢাকার বনানীর সেতু ভবনে মঙ্গলবার কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় ওবায়দুল কাদের একথা বলেন।

বাংলাদেশে এখন দীর্ঘতম সড়ক সেতু যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু বহুমুখী সেতু। এটির দৈর্ঘ্য ৪ দশমিক ৮ কিলোমিটার। ৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর কাজ শেষ হলে তা হবে দীর্ঘতম সেতু। তবে বরিশাল-ভোলা সেতু নির্মিত হলে এটি পদ্মা সেতুর চেয়েও দীর্ঘ হবে। যদিও এতে পদ্মা সেতুর মতো রেল থাকবে না।

কাদের বলেন, ‘এই সেতুর দৈর্ঘ্য হবে আট কিলোমিটার। এটাই হবে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সেতু। অলরেডি ফিজিবিলিটি টেস্ট শেষ হয়েছে। এখন ডিপিপি প্রণয়নের কাজ চলছে। ফান্ডিংয়ের ব্যাপারেও কথাবার্তা হচ্ছে। চায়না এই সেতুতে অর্থায়ন করতে আগ্রহ প্রকাশ করেছে।’

বড় প্রকল্পগুলোতে বড় বড় দুর্নীতি হচ্ছে বলে বিএনপি নেতাদের অভিযোগের বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘উন্নয়ন অগ্রগতিতে সারা বিশ্বে বিস্ময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটা দৃশ্যমান কাজ বিএনপি দেখাতে পারবে না।’

‘তাদের (বিএনপি) আছে কথামালার চাতুরি। তাদের সরকার এই দেশে দৃশ্যমান কোনো উন্নয়ন করতে পারেনি। এখন শেখ হাসিনা সরকার করছে বলে এটা তাদের গায়ে জ্বালা, অন্তর্জ্বালা তারা সইতে পারছে না।’

সম্পর্কিত খবর