শিরোনাম
icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত icon সূচকের পতনে চলছে লেনদেন
down of head

হোয়াটসঅ্যাপ কেলেঙ্কারি আরও ঘনীভূত!

হোয়াটসঅ্যাপ কেলেঙ্কারিতে উত্তাল গোটা দেশ। লোকসভা ভোটের সময় সাংবাদিক, সমাজকর্মী, আইনজীবী থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের হোয়াটসঅ্যাপে ইজরায়েলি সংস্থা নজরদারি চালায়। ফাঁস করে তথ্য। সংবাদমাধ্যম সূত্রে খবর, ১২১ জন ভারতীয়ের ওপর যে হোয়াটসঅ্যাপে নজরদারি চালানো হচ্ছে, বিষয়টি গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানোও হয়েছিল। শুধু সেপ্টেম্বরেই নয়, গত মে মাসে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে একথা জানানো হয়েছিল।

এই মুহূর্তে ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪০০ মিলিয়ন। যা গোটা বিশ্বে সবচেয়ে বেশি। ভারত সরকারকে বিষয়টি জানানোর পরেও কেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়নি? ভারত সরকার কি দায় এড়ানোর চেষ্টা করছে? প্রশ্ন বিরোধীদের।

হোয়াটসঅ্যাপ সান ফ্রান্সিসকোর আদালতে মামলা ঠুকে দিতে ইজরায়েলি সংস্থা এনএসও বলছে, ‘আমরা শুধু সরকারি অনুমোদনপ্রাপ্ত সংস্থাকেই এই পেগাসাস সফ্টঅয়্যার দিই।’ কংগ্রেস নেতা এবং আইনজীবী কপিল সিবাল এদিন টুইট করেন, ‘ইজরায়েলি এনএসও পেগাসাস স্পাইঅয়্যার বিক্রি করে শুধু সরকারকে।

হোয়াটসঅ্যাপ কোনও উত্তর দেওয়ার আগে সরকারকে বলতে হবে, কোন সরকারি বিভাগ পেগাসাস কিনেছে, কী দামে কিনেছে, কারা এই অপারেশন চালিয়েছে, কে নির্দেশ দিয়েছে এই চরবৃত্তির এবং আর কোন কোন জায়গায় এর কোপ পড়েছে।’ যদি ধরে নেওয়া হয়, এনএসও সত্যি বলছে না। বেসরকারি সংস্থাকেও তারা এই সফ্টঅয়্যার বিক্রি করে। তাহলেও প্রশ্ন, ভারতে সেই ক্রেতা কে হতে পারে, যাঁরা লাখ লাখ ডলার খরচ করতে পারে এ ধরনের অপারেশনের জন্য? সূত্র: আজকাল।

সম্পর্কিত খবর