শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

হাসপাতালে ভর্তি আরও ১১২ ডেঙ্গুরোগী

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীর হাসপাতালে ৯৯ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ১৩ জন রোগী ভর্তি হন।

এ নিয়ে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ৭৬৮ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৮৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ৭৬৮ জন ডেঙ্গু রোগীর মধ্যে রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৯৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ১৭৫ জন।

বুধবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি হওয়া ১১২ জন রোগীর মধ্য রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৩৭ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৬২ জন রয়েছেন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের হাসপাতালে ভর্তি হন ১৩ জন।

সূত্র আরও জানায়, ১ জানুয়ারি থেকে আজ বুধবার (২০ অক্টোবর) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ২১ হাজার ৮৩৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৯৮৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মোট রোগীদের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন এবং ২০ অক্টোবর পর্যন্ত ৩ হাজার ৬৪০ জন রোগী ভর্তি হন।
এছাড়া চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৩ জনের মৃত্যু হয়। তার মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন এবং ১৮ অক্টোবর পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়।

 

সম্পর্কিত খবর