শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

হাজারো মানুষকে সাহায্য করা শাহরুখের পাশে কেউ নেই, সঞ্জয়ের ক্ষোভ

মুম্বাইয়ের প্রমোদতরী থেকে মাদক উদ্ধার হওয়া মামলার গ্রেফতার হয়ে হাজতে আছেন আরিয়ান খান। তার জামিনের অপেক্ষায় প্রহর গুনছেন শাহরুখ খান। নাওয়া-খাওয়া ভুলে ছেলেকে ফিরে পাওয়ার প্রার্থনা করছেন গৌরী।

এদিকে কিং খানের এই বিপদে অনেক তারকাই কথা বলেছেন। তবে সে তালিকা নিতান্তই খুব ছোট। বরং যারা শাহরুখের খুব ঘনিষ্ঠ এবং প্রভাবশালী তারা প্রায় সবাই চুপ করে আছেন। আর সে নিয়েই প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়লেন পরিচালক সঞ্জয় গুপ্ত।

দু’টি টুইট করেছেন সঞ্জয়। যার একটিতে তিনি লেখেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রির হাজার হাজার মানুষকে সাহায্য করেন শাহরুখ খান, অনেককে কাজ জুটিয়ে দিয়েছেন এবং এখনও তা করে চলেছেন। ইন্ডাস্ট্রির প্রত্যেক পদক্ষেপে তিনি পাশে থেকেছেন। আর এই মানুষটার বিপদেই বলিউডের কারও মুখে কোনো কথা নেই। এটা অত্যন্ত লজ্জাজনক।’

এরপরই আবার সঞ্জয় গুপ্ত ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘আজ উনার ছেলে ভুগছে, কাল আপনার ছেলেও হতে পারে। তখনও কি এমন কাপুরুষের মতো চুপ থাকবেন?’

সঞ্জয় গুপ্তার এই টুইটারের প্রতিক্রিয়া দিতে গিয়ে মিকা সিং লেখেন, ‘একদম ঠিক কথা দাদা, সবাই নাটক দেখছে কিন্তু কেউ একটাও কথা বলছে না। আমি শাহরুখ খানের পাশে রয়েছি। আরিয়ানের জামিন অবশ্যই হওয়া উচিত। আমার মনে হয় ইন্ড্রাস্টির সকলের বাচ্চা একবার জেলে গেলে তবে ইউনিটি দেখাবে।’

৩ অক্টোবর গ্রেপ্তারির পর থেকে আর্থার রোড জেলে রয়েছেন আরিয়ান খান। এর আগে মুম্বাইয়ের এসপ্ল্যানেড কোর্ট ও NDPS আদালতে তার জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে।

আজ আরিয়ানের জামিনের আবেদনের শুনানি রয়েছে বোম্বে হাই কোর্টে। ছেলের জামিনের প্রত্যাশায় আছেন শাহরুখ খান।

সম্পর্কিত খবর