শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করছে সরকার

সরকার বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, আওয়ামী লীগকে (ক্ষমতা থেকে) তাড়ানোর জন্য বিএনপি যথেষ্ট। এ কারণে সরকার বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করছে।

বুধবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকে রাজধানীর চন্দ্রীমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে এ কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, যুবদল ৪৩ বছরে পদার্পণ করেছে। বিএনপির অন্যতম অঙ্গসংগঠন হচ্ছে যুবদল। এ কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত, আত্মার মাগফেরাত কামনার উদ্দেশ্য আগমন। এখানে আসতে আজ আমাকে হেঁটে আসতে হয়েছে। এর আগে এ রকম কখনো হয়নি। আমাদের এখন এখানে হেঁটে আসতে হয়।

তিনি বলেন, যুবদলের হাতে গোনা কয়েকটা ছেলে আছে আমাদের সঙ্গে। কিন্তু যুবদল এমন সংগঠন না, যুবদল বিশাল দল। নব্বইয়ের আন্দোলনে, ৯৬ আন্দোলনে দেশব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সরকারের অপকর্মের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। সরকারের বিরুদ্ধে যথাযথ কার্যক্রম নিয়েছে এবং সরকারের পতনও হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, এই সরকার দেশবাসী ও যুবদলকে ভয় পেতে শুরু করেছে। এখানে যুবদলের লোকের চেয়ে আইনপ্রয়োগকারী সংস্থার লোক দ্বিগুণ। এতে আমাদের টাকার অপচয় করা হচ্ছে, এদের পরিশ্রম করানো হচ্ছে, কষ্ট করানো হচ্ছে এবং বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। যুবদল অনেক বড় দল, আমি আশা করি এরা আরও শক্তিশালী হবে। সরকার পতনের আন্দোলনকে জোরদার করবে।

সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, এসব ঘটনা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ওদের যা উদ্দেশ্য ছিল তা পূরণ করার চেষ্টা করেছে। প্রথমত বিএনপিকে সাম্প্রদায়িক দল হিসেবে জাতির কাছে তুলে ধরা। দ্বিতীয় ভারতে নির্বাচন চলছে সেই নির্বাচনকে প্রভাবিত করা। তৃতীয়ত বাংলাদেশে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে প্রভাব ফেলা। এটা মোটেও সাম্প্রদায়িক দাঙ্গা নয়।

এ সময় যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুসহ সংগঠনটির ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর