শিরোনাম
icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান
down of head

সয়ামিল রফতানি বাড়িয়েছে ব্রাজিল

ব্রাজিলের পারানাগুয়া বন্দর থেকে সয়ামিল রফতানি সেপ্টেম্বরে বেড়েছে। শক্তিশালী চাহিদার পাশাপাশি প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনার পিছিয়ে পড়া রফতানি বৃদ্ধিতে সহায়তা করছে। খবর রয়টার্স।

রয়টার্সে পাঠানো এক বিবৃতিতে ব্রাজিলের পারানাগুয়া বন্দর কর্তৃপক্ষ জানায়, গত মাসে রফতানিকারকরা ৪ লাখ ১৯ হাজার ৩১৪ টন সয়ামিল জাহাজীকরণ করেছেন। আগস্টের তুলনায় রফতানি ৩৫ ও এক বছরের ব্যবধানে প্রায় ৩৩ শতাংশ বেড়েছে।

পারানাগুয়া এক্সপোর্ট করিডোর টার্মিনাল অ্যাসোসিয়েশন জানায়, আন্তর্জাতিক বাজারদর ও চাহিদা সয়ামিল রফতানিতে ব্রাজিলকে সুবিধা দিয়েছে। ব্রাজিলে প্যারাগুয়ের সয়ামিল রফতানিও এক্ষেত্রে ভূমিকা রেখেছে।

বিবৃতিতে বলা হয়, প্রতিবেশী দেশটি সয়ামিল রফতানির ক্ষেত্রে আর্জেন্টিনার বন্দরগুলো ব্যবহার করে থাকে। কিন্তু খরার প্রভাবে প্যারাগুয়ে বিকল্প হিসেবে ব্রাজিলকে বেছে নিয়েছে। খরায় রিও দে লা প্লাটা নদীর পানিপ্রবাহ কমে যাওয়ায় সয়ামিলবাহী কার্গো চলাচল ব্যাহত হচ্ছে। ফলে প্যারাগুয়ে সড়ক পথে সয়ামিল ব্রাজিলে পাঠাচ্ছে। সেখান থেকেই পণ্যগুলো জাহাজীকরণ করা হচ্ছে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের শেষ নাগাদ পারানাগুয়া বন্দরে প্যারাগুয়ে থেকে ১ লাখ ৫০ হাজার টন সয়ামিল ব্রাজিলে পৌঁছতে পারে। খরার প্রভাব অব্যাহত থাকলে আগামী বছর চার লাখ টন সয়ামিল পারানাগুয়া বন্দরে পাঠাবে প্যারাগুয়ে।

সম্পর্কিত খবর