শিরোনাম
icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত
down of head

স্বামী হত্যার দায়ে ৩ নারীকে ফাঁসিতে ঝুলাল ইরান

স্বামীকে হত্যার দায়ে ইরানে তিন নারীর ফাঁসি কার্যকর করা হয়েছে।

ইরান হিউম্যান রাইটসের বরাত দিয়ে শুক্রবার (২৯ জুলাই) বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৭ জুলাই পৃথক কারাগারে ওই তিন নারীকে ফাঁসি দেওয়া হয়। দেশটিতে চলতি বছর এ পর্যন্ত অন্তত ১০ নারীকে ফাঁসি দেওয়া হয়।

ফাঁসি দেওয়ার ওই তিন নারীর মধ্যে একজন সোহেলা আবাদি। মাত্র ১৫ বছর বয়সে তার বিয়ে হয়। বিয়ের ১০ বছর পর স্বামীকে হত্যা করেন সোহেলা। বাকি দুই নারীকেও স্বামী হত্যার দায়ে ফাঁসি দেওয়া হয়।

উল্লেখ্য, ইরানের নারীরা চাইলেই বিবাহবিচ্ছেদ করতে পারেন না। এমনকি নির্যাতনের শিকার হলেও নারীরা বিচ্ছেদ চাইতে পারেন না। ইরানে দিন দিন মৃত্যুদণ্ড কার্যকর বাড়ছে। মৃত্যুদণ্ডের বিষয়ে প্রকাশ্য ঘোষণা কম দেওয়ায় এর সঠিক সংখ্যাও পাওয়া সম্ভব হয় না। তবে অন্য দেশের তুলনায় ইরান অনেক বেশি নারীকে ফাঁসি দেওয় হয়। এর মধ্যে বেশির ভাগই স্বামী হত্যার দায়ে অভিযুক্ত। সূত্র : বিবিসি, এএফপি

সম্পর্কিত খবর