শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

স্বামীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্ত্রীর

স্বামীকে ছুরিকাঘাতে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন স্ত্রী। পুলিশ জানিয়েছে, স্বামীকে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করলে ওই নারীকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে গিয়ে জানা যায় তার স্বামী মারা গেছেন। পটুয়াখালীতে ঘটনাটি ঘটেছে।

শুক্রবার বিকেলে পটুয়াখালী সদর উপজেলার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলাতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রাকিব ইসলাম (২০) আর তার স্ত্রীর নাম মীম আক্তার (১৮)।

পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর ছয় মাস আগে রাকিব ও মীম বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। তিন মাস আগে পারিবারিক কলহের জেরে রাকিব তার মাকে গ্রামের বাড়ি পাঠিয়ে দেন।

শুক্রবার বিকেলে মীমের সঙ্গে রাকিবের ঝগড়া হলে তা শুনতে পান রাকিবের ছোট ভাই পাভেল। পরে রাকিবের বাবা নজরুল ইসলাম ঘটনার বিস্তারিত জানতে চাইলে মীম ঝগড়ার কথা স্বীকার করেন এবং রাকিব ঘুমিয়ে পড়েছে বলে শ্বশুরকে জানান।

এর পরই বাড়ি থেকে বেরিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে পটুয়াখালী সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন মীম। তিনি থানায় গিয়ে পুলিশকে বলেন, ‘আমার স্বামীকে আমি ছুরি মেরে এসেছি।’ তখন পুলিশ তাকে আটক করে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায়। পরে পুলিশ বসতঘর থেকে রাকিবের মরদেহ উদ্ধার করে।

রাকিব ভোলার লালমোহন উপজেলার ফুলবাগিছিয়া গ্রামের নজরুল ইসলামে ছেলে ও মীম পটুয়াখালী সদর উপজেলার ইটবারিয়া ইউনিয়নের জুয়েল আকনের মেয়ে।

অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান গণমাধ্যমকে বলেন, সন্ধ্যায় মীম নামের এক নারী স্বামীকে হত্যার দায় স্বীকার করে সদর থানায় আত্মসমর্পণ করেছেন। আমাদের কাছে বিষয়টি অস্বাভাবিক মনে হলে আমরা ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠাই এবং ঘটনার সত্যতা পাই। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত খবর