শিরোনাম
icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায়

সাধারণত সোনার দাম বেড়ে গেলে চীন ও ভারতের ক্রেতারা বাজার থেকে সরে দাঁড়ান। কিন্তু এবার ভিন্ন পরিস্থিতি দেখা যাচ্ছে। এসব দেশে ক্রেতারা গয়নার বদলে বিনিয়োগ সোনা—যেমন সোনার বার ও মুদ্রা কিনছেন।

বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। এর ফলে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

অর্থনৈতিক অনিশ্চয়তায় নিরাপদ আশ্রয়ের খোঁজে বিনিয়োগকারীরা। ক্রমাগত বেড়েই চলেছে সোনার দাম।

স্পট গোল্ডের দাম দাঁড়ায় প্রতি আউন্সে ৩ হাজার ৫০৮ দশমিক ৫০ ডলার, যা এ বছর প্রায় এক-তৃতীয়াংশ বেড়েছে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।

সোনার এ উত্থানের পেছনে মূল কারণ হিসেবে বিশ্লেষকেরা উল্লেখ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি। তিনি সম্প্রতি ব্যাপক শুল্ক আরোপ করেছেন, যা বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা সৃষ্টি করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নীতিনির্ধারণে চাপের মুখে পড়তে পারে—এমন আশঙ্কাও বিনিয়োগকারীদের সোনার প্রতি আগ্রহ বাড়াচ্ছে।

বুলিয়নভল্টের গবেষণা পরিচালক অ্যাড্রিয়ান অ্যাশ বিবিসিকে বলেন, ‘গত কয়েক মাসে সোনার দাম বৃদ্ধির প্রধান কারণ ট্রাম্প। বিশেষ করে বিশ্ব বাণিজ্য ও ভূরাজনীতিতে তিনি যেভাবে প্রভাব ফেলেছেন, তা সোনাকে নিরাপদ বিনিয়োগে পরিণত করেছে।’

অন্যদিকে হারগ্রিভস ল্যান্সডাউনের ডেরেন নাথান মনে করেন, ট্রাম্প ফেডারেল রিজার্ভের স্বাধীনতা ক্ষুণ্ন করার চেষ্টা করছেন। এ কারণেই বিনিয়োগকারীরা সোনা ও অন্যান্য নিরাপদ সম্পদের দিকে ছুটছেন।

সম্পর্কিত খবর