শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

স্বরূপে ফিরছে রাজধানী

ঈদুল আজহা উদযাপনে লাখ লাখ মানুষ গ্রামের বাড়িতে যাত্রা করায় ফাঁকা হয়ে পড়েছিল রাজধানী ঢাকা। ছুটি শেষে কর্মজীবী ও চাকরিজীবীরা ফিরতে থাকায় প্রাণ ফিরে পাচ্ছে ব্যস্ততম এই শহর। সংশ্লিষ্টরা বলছেন, এরই মধ্যে লোকজন রাজধানীতে ফিরতে শুরু করেছেন। তবে আগামীকাল শুক্রবার (১৫ জুলাই) ও শনিবার (১৬ জুলাই) সাপ্তাহিক ছুটির দিন থাকায় রাজধানী পুরোপুরি স্বরূপে ফিরতে পারে রবিবার নাগাদ।

বৃহস্পতিবার (১৪ জুলাই) উত্তর, মহাখালী, রামপুরা, মালিবাগ, গুলিস্তান ও সায়েদাবাদ ঘুরে দেখা গেছে, রাজধানীতে চলাচল করা গণপরিবহনের সংখ্যা বেড়েছে। যাত্রীদের চাপ কম থাকলেও সড়কে মানুষের উপস্থিতি গত দুই দিনের তুলনায় বেড়েছে। শুক্রবার ও শনিবার ঢাকায় ফেরা মানুষের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এদিন ব্যক্তিগত গাড়ি, সিএনজি অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেলের চলাচল বেড়েছে। এসব যানে অফিসগামী মানুষকে বিভিন্ন গন্তব্যে যেতে দেখা গেছে।

এ ছাড়া রাজধানীর বড় বড় মার্কেট ও শপিংমলগুলো বন্ধ থাকলেও এরই মধ্যে অনেক দোকানপাট খুলে গেছে। তবে লোকজনের আনাগোনা কম থাকায় অলস সময় কাটাচ্ছেন দোকানদার ও কর্মীরা। অবশ্য এরই মধ্যে পাড়া-মহল্লার মুদি দোকান ও খাবার হোটেলগুলোতেও ক্রেতাদের উপস্থিতি বেড়েছে।

এদিকে কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চঘাট এবং মহাখালী, গাবতলী ও সায়দাবাদ বাসটার্মিনালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসা দূরপাল্লার গাড়িতে যাত্রীর চাপ লক্ষ্য করা গেছে। এদিন সকাল থেকে ভরপুর যাত্রী নিয়ে ট্রেন, বাস ও লঞ্চ ঢাকায় ফিরেছে। উপচেপড়া চাপ না থাকলেও যাত্রীদের কমতি নেই। তবে বাসের চেয়ে ট্রেন ও লঞ্চে যাত্রীর সংখ্যা বেশি।

সংশ্লিষ্টরা বলছেন, সড়ক, রেল ও নৌপথে যাত্রীদের ভিড় শুক্রবার ও শনিবার সবচেয়ে বেশি থাকবে। এই সময়ে বিপুল সংখ্যক কর্মজীবী ও সাধারণ মানুষ রাজধানীতে ফিরবেন।

কমলাপুর রেলস্টেশনের কর্মকর্তারা জানান, গতকালের চেয়ে আজ ট্রেনের যাত্রী অনেক বেড়েছে। বগির ছাদেও আসতে দেখা গেছে যাত্রীদের। যাত্রীদের মধ্যে কর্মজীবীদের সংখ্যা সবচেয়ে বেশি, পরিবার নিয়েও আসছেন অনেকে।

গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালের পরিবহনকর্মীরা জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা বাসে যাত্রীদের চাপ বেড়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এ ছাড়া পদ্মা সেতু চালু হওয়ায় অনেকে সড়কপথে অনেকে ঢাকায় ফেরায় লঞ্চের যাত্রী কমেছে। গতদিনের চেয়ে যাত্রীদের উপস্থিতি বাড়ার কথা জানিয়ে লঞ্চকর্মীরা বলছেন, যাত্রী সংখ্যা শুক্র-শনিবার আরও বাড়বে। নারী-শিশু ও বয়স্ক যাত্রীদের সংখ্যাটা বেশি।

সম্পর্কিত খবর