শিরোনাম
icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

স্থিতিশীল থাকবে দেশের অর্থনৈতিক পরিস্থিতি

বাংলাদেশের অবনমিত ঋণমান বি১ বহাল রেখেছে মুডিস ইনভেস্টর সার্ভিস। সেই সঙ্গে দীর্ঘ মেয়াদে দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে বলে পূর্বাভাস দিয়েছে নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠানটি।

সম্প্রতি বাংলাদেশের ঋণমানের হালনাগাদ পর্যালোচনা প্রকাশ করেছে মুডিস।

ঋণ পাওয়ার যোগত্যায় অথবা আর্থিক বাধ্যবাধকতা পূরণের সক্ষমতায় গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন মুডিস অনুসন্ধান করে পায়নি।

প্রায় ছয় মাস পর্যবেক্ষণের পর গত ৩০ মে বাংলাদেশের আগের ঋণমান বিএ৩ থেকে অবনমন করে বি১ নির্ধারণ করে মুডিস।

সংস্থাটি তখন বলেছিল, বিদেশি মুদ্রা লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশের উঁচুমাত্রার দুর্বলতা ও তারল্যের ঝুঁকি রয়েছে। একই সঙ্গে চলমান সংকটের মধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রাতিষ্ঠানিক দুর্বলতাও প্রকাশ পেয়েছে।

তবে ঋণমান কমালেও দীর্ঘ মেয়াদে বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল বলে মনে করে সংস্থাটি। এর মানে, ঋণ যোগ্যতা বা আর্থিক বাধ্যবাধকতা মেটানোর ক্ষমতায় বাংলাদেশের কোনো পরিবর্তন আসেনি।

মুডিসের পর্যবেক্ষণের মতে, বাংলাদেশের বিভিন্ন প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে বর্তমান ঋণমান বিএ৩ থেকে নামিয়ে বি১ নির্ধারণ করা হয়। তখনো দীর্ঘ মেয়াদে বাংলাদেশের পরিস্থিতিকে ‘স্থিতিশীল’ বলেছিল মুডিস। যদিও স্বল্প মেয়াদে সংশয়ের কথা তুলে ধরা হয়।

সম্পর্কিত খবর