সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক মো. কামাল উদ্দিন ও ডা. মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক, মো. সামছুল হক ও মুহাম্মদ ফোরকানুল্লাহ, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান এবং অন্য নির্বাহীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর