দিনাজপুরে জেনিথ লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
দিনাজপুরে জেনিথ ইসলামী লাইফ ইন্সুইরেন্স লিমিটেডের গ্রাহকের মৃত্যুদাবি চেক প্রদান ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় দিনাজপুর সার্ভিস সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানির জেনারেল ম্যানেজার মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এসএম নূরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেনারেল ম্যানেজার মুহাম্মদ কামরুল ইসলাম ও জেনারেল ম্যানেজার আব্দুল মজিদ।
উন্নয়ন সভায় দিনাজপুর অফিসের বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাগণ অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে বীমা গ্রাহক মরহুম জাহিদুল ইসলামের নমিনির নিকট ২লক্ষ ৪৮ হাজার টাকার চেক হস্তান্তর করেন প্রধান অতিথি। বীমা গ্রাহক ২২ হাজার ৩৬০ টাকার দু’টি কিস্তি দিয়ে মৃত্যুবরণ করেন।


