শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

সোনাদিয়া দ্বীপ থেকে মালেশিয়াগামী ২৫ রোহিঙ্গাকে উদ্ধার

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপ থেকে মালেশিয়াগামী ২৫ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে ২ জন শিশু, ১২ জন নারী ও ১১ জন পুরুষ রয়েছে।
রোববার সকালে সোনাদিয়া দ্বীপ থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানান, গত পাঁচ দিন আগে দালালরা ৪১ জন রোহিঙ্গাকে সমুদ্রপথে মালয়েশিয়া নেয়ার কথা বলে একটি ট্রলারে করে রওনা দেয়। পাঁচ দিন সমুদ্রে ঘোরার পর ভোর রাতে তাদের মালেশিয়া বলে সোনাদিয়ার মগচরে নামিয়ে দিয়ে ট্রলারের মাঝি ও দালালরা দ্রুত পালিয়ে যায়।
বালুখালী ক্যাম্প, ঘুমধুম ক্যাম্প ও কুতুপালং ক্যাম্প থেকে তারা দালালের মাধ্যমে ট্রলারে উঠে বলে জানান তারা।
উদ্ধার হওয়া রোহিঙ্গারা হলো কুতুপালং ক্যাম্পের রুমানা আকতার, মো. অহিয়াজ, মোহছেনা আকতার, নুরুল হক, নুর ফাতেমা, আব্দুল হক, সানজিদা আকতার, ছাবেকুন্নাহার, নুরুজ্জাহান, ইসমত আরা, নুর আকলিমা, আছমা বিবি, নুর কায়দা, শামশুন্নাহার, সানজিদা আকতার, রুজিনা আকতার, জন্নাত উল্লাহ, মোঃ আজম, মো. জোবাইর, নাজিমুল হক, দনুমিয়া মিয়া, হুবাইব উল্লাহ, মো. কাইছার আলম, নুর হোসেন, মাহাবুবুর রহমান, মো. আনছার।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, সংবাদ পেয়ে মহেশখালী থানার পুলিশ সোনাদিয়ার চর থেকে ২৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করে। উদ্ধারকৃত রোহিঙ্গাদের সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে মালেশিয়ায় মানবপাচার কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর