শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

বাংলাদেশের ভূখণ্ডে উড়ে এসেছে ভারতীয় যন্ত্র !

ভারতীয় একটি যন্ত্র উড়ে এসে পড়েছে বাংলাদেশের ভূখণ্ডে । এ ধরনের যন্ত্র সে এলাকার মানুষ আগে কখনো দেখেনি। এ কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা এলাকাবাসীর মাঝে।

গতকাল রবিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী গ্রামে এ যন্ত্রটি বেলুনের মাধ্যমে উড়ে এসে পড়ে। খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থল থেকে যন্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরে যন্ত্রটির ভেতরে লেখা থেকে, তা আবহাওয়া মাপার যন্ত্র বলেই জানা যায়।

রবিবার সন্ধ্যায় একটি বেশ বড় আকৃতির পলিথিন আবৃত বেলুন উড়ে এসে দামুড়হুদার দেউলী গ্রামের নুর মোহাম্মদের ছেলে আবুল কালামের গম ক্ষেতে পড়ে। ওই বেলুনের সঙ্গে ছিল প্লাস্টিকের আদলের একটি সোলারবাল্ব, একটি ব্যাটারি ও তিন মাথাওয়ালা ক্যামেরার সমন্বয় একটি সার্কিট। প্যাকেটের ভারতীয় ছোট আকৃতির পতাকা দিয়ে ওপরের অংশ ঢাকা ছিল।

স্থানীয় আবুল কালাম জানান, বড় বেলুনের সঙ্গে বাঁধা বাক্সটি উড়ে এসে পড়লে খবর দেওয়া হয় দামুড়হুদা থানা পুলিশকে। খবর পেয়ে পুলিশ সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থল থেকে ভারত থেকে উড়ে আসা যন্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারতীয় যন্ত্রটি নিয়ে কী করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি প্রশাসন। এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, বিষয়টি ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা পেলেই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম এ বিষয়ে জানান, ভারত থেকে বেলুনের মাধ্যমে যন্ত্রটি বাংলাদেশের ভুখণ্ডে পড়ার পর বাক্সটির গায়ে থাকা নম্বরে আমরা যোগাযোগ করে নিশ্চিত হয়েছি ওটি আবহাওয়া ও বৃষ্টি মাপার যন্ত্র। ভারতের কৃষ্ণনগরের একটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসার সঞ্জিব চক্রবর্তী এটির আবিষ্কারক। মূলত জয়বায়ু পরিবর্তনের ক্ষতি নিরূপণের যন্ত্র এটি। বাতাসের তোড়ে ভেসে বাংলাদেশে চলে এসেছে।

ভারতীয় পতাকা সম্বলিত বাক্সটির গায়ে বাংলায় লেখা আছে, ‘বেলুন ফোলা অবস্থায় ধূমপান করবেন না, বাক্সটিকে জলে ডোবাবেন না, লাঠির আঘাত করবেন না, আগুনে পোড়াবেন না, পুলিশ বা সংস্থার কর্তৃপক্ষ না আসা পর্যন্ত হাত দেবেন না, ক্ষতি বা আঘাত করা আইনত দণ্ডনীয় অপরাধ, বাক্সটি বিপদজনক নয়।’

সম্পর্কিত খবর