সূচকের পতন হলেও ডিএসইর লেনদেন সামান্য বেড়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর বাড়ায় ডিএসইর সূচকের পতন দেখা গেছে। একই সঙ্গে ডিএসইর লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, সোমবার ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ দশমিক ১৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৮২ শতাংশ কমে ৫ হাজার ৫৬৯ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১২ দশমিক ৩৬ পয়েন্ট বা এক শতাংশ কমে ১ হাজার ২২১ দশমিক ৭৯ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ১৪ পয়েন্ট বা শূন্য দশমিক ১০ শতাংশ কমে ১ হাজার ৯৯৩ দশমিক ৯৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৬৬৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬১৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ৪৯ কোটি ৪৮ লাখ টাকা বেড়েছে। এদিন ১৮ কোটি ৩২ লাখ ১০ হাজার ৯৫৪টি শেয়ার ১ লাখ ৬২ হাজার ১২২ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ২৭৭টির এবং অপরিবর্তিত ছিল ৩৪টির দম্বা
সোমবার টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটির ৪২ কোটি ৯২ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৩৯ কোটি ৭৭ লাখ ৯৯ হাজার, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৩৫ কোটি ১ লাখ, মালেক স্পিনিং মিলস লিমিটেডের ৩৪ কোটি ৯৬ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২০ কোটি ৫৩ লাখ, স্যালভো কেমিক্যালস লিমিটেডের ১৬ কোটি ৫ লাখ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৪ কোটি ৬৫ লাখ, কোহিনুর কেমিক্যালস কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ১৪ কোটি ৫২ লাখ এবং আইটি কনসালট্যান্টস লিমিটেডের ১৩ কোটি ৭৬ লাখ এবং বিচ হ্যাচারি লিমিটেডের ১১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সোমবার ৯ দশমিক ৯৮ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের ৯ দশমিক ৯১ শতাংশ, এশিয়া ল্যাবরেটরিজ লিমিটেডের ৯ দশমিক ৪৫ শতাংশ, কোহিনুর কেমিক্যালস কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ৭ দশমিক ৪৩ শতাংশ, সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেডের ৬ দশমিক ৮৪ শতাংশ, রহিম টেক্সটাইল লিমিটেডের ৫ দশমিক ৮৩ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৫ দশমিক ৪৭ শতাংশ, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৫ দশমিক ২৬ শতাংশ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৫ দশমিক ০৪ শতাংশ এবং ফার্মা এইডসের ৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসম্বা সিএসসিএক্স মূল্যসূচক ৪১ দশমিক ৬০ পয়েন্ট বা শূন্য দশমিক ৪৩ শতাংশ কমে ৯ হাজার ৫৯৪ দশমিক ৮৫ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৬১ দশমিক ৪৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ কমে ১৫ হাজার ৯৩৮ দশমিক ০৫ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত ছিল ২৩টির দর। সিএসইতে গতকাল মোট ৫৯ কোটি ৫৫ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১৫ কোটি ১৮ লাখ ৬৪ হাজার টাকার। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল সিএসইতে ৪৪ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন বেড়েছে।
এন এস



