সিটি ব্যাংক ও বিকাশ যৌথভাবে নিয়ে এল ডিজিটাল ন্যানো লোন

দেশে প্রথমবারের মতো জামানতবিহীন ইনস্ট্যান্ট ডিজিটাল ন্যানো লোন নিয়ে এলো সিটি ব্যাংক, যা বিকাশ অ্যাপের মাধ্যমে নিতে পারবেন বিকাশ গ্রাহকরা। গতকাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে এ ডিজিটাল ঋণ সেবা কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের ও সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন এবং বিকাশের সিইও কামাল কাদীর, সিটি ব্যাংকের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের প্রধান

মো. জাফরুল হাসান, বিকাশের সিসিও আলী আহম্মেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ঋণের আওতায় ঋণ প্রাপ্তির যোগ্যতা সাপেক্ষে গ্রাহক তাত্ক্ষণিকভাবে বিকাশ অ্যাকাউন্টে ৫০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত সিটি ব্যাংকের জামানতবিহীন ডিজিটাল ন্যানো লোন পাবেন। বার্ষিক ৯ শতাংশ সুদে তিনটি মাসিক ইনস্টলমেন্টে বিকাশ অ্যাপ থেকেই ঋণ পরিশোধও করতে পারবেন ঋণগ্রহীতারা।

সম্পর্কিত খবর