সিএমপি কমিশনারের সঙ্গে বিজিএমইএ নেতাদের সাক্ষাৎ

বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে বিজিএমইএ নেতাদের একটি প্রতিনিধি দল গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়ের সঙ্গে দামপাড়া পুলিশ লাইনের পুলিশ কমিশনার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাত্কালে বিজিএমইএর সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, এএম শফিউল করিম খোকন, মো. হাসান জ্যাকি, এম. এহসানুল হক এবং বিজিএমইএর সাবেত পরিচালক ও আইন-শৃঙ্খলাবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান হেলাল উদ্দিন চৌধুরী ও সিএমপির সদ্য বদলীকৃত অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও উপপুলিশ কমিশনার (সদর) উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর