শিরোনাম
icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার
down of head

মালয় চেম্বার ও বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বারের চুক্তি

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়েছে মালয় চেম্বার ও বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)। গতকাল রাজধানীর গুলশানে বিএমসিসিআই সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এনসিসিআই) সহসভাপতি ড. আবদ হালিম বিন হুসেন ও বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বারের সভাপতি সৈয়দ আলমাস কবীর।

সৈয়দ আলমাস কবীর বলেন, এ চুক্তি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক এগিয়ে নেবে। ৫০ বছর আগে মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়। এর পর থেকে দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। মালয়েশিয়ার ব্যবসায়ীরা বাংলাদেশে শিল্প কারখানা স্থাপন করলে লাভবান হবেন।

ড. আবদ হালিম বিন হুসেন বলেন, বাংলাদেশের সামগ্রিক বাণিজ্য পরিবেশ বেশ ভালো। রাজধানী ঢাকাসহ সারা দেশে অবকাঠামো উন্নয়ন হচ্ছে। যেটা বিনিয়োগের জন্য চমত্কার পরিবেশ তৈরি করছে। বাংলাদেশে মালয়েশিয়ার ব্যবসায়ীরা যেন সহজে বিনিয়োগ করতে পারে, সেই পরিবেশ তৈরিতে বাংলাদেশের ব্যবসায়ী ও সরকার সহযোগীর ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। এ সময় আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া চেম্বারের সহ-সভাপতি শাব্বির আহমেদ খান, যুগ্ম মহাসচিব রুবাইয়াত আহসান, পরিচালক সিফাত আহমেদ চৌধুরী ও পরিচালক মো. মামুনুর রহমান প্রমুখ।

সম্পর্কিত খবর