শিরোনাম
icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি icon আস্থা লাইফের ২৮ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি icon প্রোটেক্টিভ ইসলামী লাইফের ৫ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর icon রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বৃদ্ধি icon জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি icon ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮ icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু icon ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon মনোস্পুল পেপারের বোর্ড সভা ৯ নভেম্বর icon মাগুরা মাল্টিপ্লেক্সের বোর্ড সভা ৯ নভেম্বর icon ৯৯৯ টাকা দেনমোহরে সুজাত শিমুলের বিয়ে icon ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সূচকের পতনে চলছে লেনদেন icon এমটিবি’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন icon জন্মদিনের ভিডিওতে অবাক ভক্তরা icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান
down of head

সাপ্তাহিক লেনদেনের প্রায় ৩১% দশ কোম্পানির দখলে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের মোট লেনদেনের ৩০ দশমিক ৬১ শতাংশই ছিল দশ কোম্পানির দখলে। এর মধ্যে লেনদেনে শীর্ষে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড ও বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। ৭ শতাংশ ও ৪ দশমিক ৬২ শতাংশ লেনদেন নিয়ে কোম্পানি দুটি যথাক্রমে প্রথমে ও দ্বিতীয় অবস্থানে রয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সাপ্তাহিক লেনদেনে গত সপ্তাহেও শীর্ষ অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির মোট ৪৫০ কোটি ২৩ লাখ টাকার ২ কোটি ৯৭ লাখ ২৭ হাজার ৩৫২টি শেয়ার লেনদেন হয়েছে। তবে আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির লেনদেন কমেছে ১ দশমিক ৫৬ শতাংশ।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বিএসসি। আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির লেনদেন বেড়েছে ২ দশমিক ৬৭ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির ২ কোটি ১৭ লাখ ৫৮ হাজার ৬০৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৯৭ কোটি ১৪ লাখ ৯৬ হাজার টাকা।

গত সপ্তাহের লেনদেনে তৃতীয় অবস্থানে রয়েছে ইউনিয়ন ব্যাংক লিমিটেড। ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৮৭ শতাংশই ছিল ব্যাংকটির দখলে। আগের সপ্তাহের তুলনায় শেয়ারটির লেনদেন বেড়েছে ১৫ দশমিক ৭০ শতাংশ। গত সপ্তাহে ব্যাংকটির ১৩ কোটি ৭৩ লাখ ৪৪ হাজার ২৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৮৪ কোটি ৫৮ লাখ ১৫ হাজার টাকা।

মোট লেনদেনের ২ দশমিক ৭৮ শতাংশ নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির লেনদেন আগের সপ্তাহের তুলনায় কমেছে ১ দশমিক ৯৮ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির ১৭৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির ১ কোটি ৬৭ লাখের বেশি শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ। মোট লেনদেনের ২ দশমিক ৭৫ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। গত সপ্তাহে কোম্পানিটির ২ কোটি ২১ লাখ ৮৫ হাজারের বেশি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৭৭ কোটি টাকা। আগের সপ্তাহের তুলনায় এ সময়ে কোম্পানিটির লেনদেন বেড়েছে ৩ দশমিক ৫৯ শতাংশ।

মোট লেনদেনের ২ দশমিক ৫০ শতাংশ নিয়ে তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস। ২ দশমিক ২৪ শতাংশ নিয়ে তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে আরএকে সিরামিকস (বাংলাদেশ)। মোট লেনদেনের ২ দশমিক শূন্য ৪ শতাংশ নিয়ে অষ্টম অবস্থানে রয়েছে কুইন সাউথ টেক্সটাইল মিলস। নবম অবস্থানে রয়েছে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ। মোট লেনদেনের ১ দশমিক ৯৪ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। এছাড়া ১ দশমিক ৮৫ শতাংশ নিয়ে এ তালিকায় একবারে শেষে রয়েছে পিজিসিবি।

সম্পর্কিত খবর