শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ভক্তদের অভিনয়ের সুযোগ দিচ্ছেন সানি লিওন!

 

বলিউডের আবেদনময়ী অভিনেত্রী সানি লিওন। আইটেম গানে যার রূপ-শরীরের উষ্ণতায় ঘায়েল হন দর্শকরা। এবার সেই সানির সঙ্গেই কাজের সুযোগ পাবেন ভক্তরা। চমকপ্রদ খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

শুক্রবার (৮ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন সানি লিওন। তাতে দেখা গেল, শাড়ি পরে আবেদনময়ী ভঙ্গিমায় কোমর দোলাচ্ছেন তিনি। এরপর থামলেন, খুললেন মুখ। বললেন, যথেষ্ট মজাদার ছিল? এবার তোমাদের পালা। এই গানের সঙ্গে বানাও হুকস্টেপ রিল ভিডিও এবং ব্যবহার করো হ্যাশট্যাগ রিলিফেমাস। এরপর পেয়ে যাও আমার সঙ্গে নতুন মিউজিক ভিডিওতে অভিনয়ের সুযোগ!

সানি সম্প্রতি এই মিউজিক ভিডিওতে কাজ করেছেন। এর নাম ‘মধুবন মে রাধিকা’। এটি গেয়েছেন কনিকা কাপুর। গানটির প্রমোশনের অংশ হিসেবেই ভক্তদের কাছ থেকে এর হুকস্টেপ বা নাচের মূল অংশটি নেওয়া হচ্ছে। যাচাই-বাছাই শেষে বিজয়ীর স্টেপটি রাখা হবে মূল মিউজিক ভিডিওতে।

এমন সুখবর পেয়ে বসে নেই সানি ভক্তরা। এরই মধ্যে অসংখ্য অনুরাগী নেচে ভিডিও পোস্ট করেছেন। এখন দেখার পালা শেষ পর্যন্ত সানির ভিডিওতে কার জায়গা হয়।

প্রসঙ্গত, সানি লিওন বর্তমানে দারুণ ব্যস্ত সময় পার করছেন। তার হাতে রয়েছে বেশ কিছু সিনেমার কাজ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো তামিল সিনেমা ‘ভীরামাদেবী’, মালায়লাম ভাষার ‘রঙ্গীলা’, হিন্দি ‘কোকা কোলা’ এবং ‘হেলেন’।

সম্পর্কিত খবর