সাউথইস্ট ব্যাংককে পুরস্কৃত করল ঢাকা ওয়াসা

সাউথইস্ট ব্যাংক লিমিটেড ঢাকা ওয়াসার বিল সংগ্রহে ২০২০-২১ অর্থবছরের জন্য ৩৪টি ব্যাংকের মধ্যে ‘তৃতীয় স্থান’ অর্জন করেছে। সাউথইস্ট ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নুরুদ্দিন মো. সাদেক হোসাইন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলামের কাছ থেকে পুরস্কারের সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী তাকসিম এ খান।

 

সম্পর্কিত খবর