শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

‘সাংবাদিকতায় নারী আসছে কম’

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপন করেছে। এ উপলক্ষে শুক্রবার নারী সদস্যদের নিয়ে র‍্যালি ও কেক কাটা হয়।

অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ বলেন, সাংবাদিকতায় নারী আসছে কম। সাংবাদিকতা পেশায় নারীদের আরও পদচারণা বাড়াতে হবে। বিভিন্ন নেতৃত্ব স্থানীয় পর্যায়ে এগিয়ে আসতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন সিনিয়র ও জুনিয়র সাংবাদিক নারীরা।

সাধারণ সম্পাদক মহি উদ্দিনের নেতৃত্বে বেলা ১১টায় ডিআরইউ চত্বর থেকে শুরু হয় র‌্যালি। র‌্যালিটি বারডেম-২ হাসপাতাল হয়ে ডিআরইউতে এসে শেষ হয়। র‌্যালি-পূর্ব সমাবেশে নারীবিষয়ক সম্পাদক মাহমুদা ডলির সঞ্চালনায় ডিআরইউ নেতৃবৃন্দ উপস্থিত সব সদস্যকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানান।

পরে ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে কেক কাটা হয়। নারী সদস্যদের আড্ডায় ডিআরইউ চত্বর ও বাগান ছিল উৎসবমুখর।

অনুষ্ঠানে ডিআরইউয়ের অর্থ সম্পাদক মো: জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো: রাশিম (রাশিম মোল্লা), ক্রীড়া সম্পাদক মো: মাহবুবুর রহমান, কার্যনির্বাহী সদস্য রফিক মৃধা, মো: শরীফুল ইসলামসহ ডিআরইউয়ের সাবেক নেতৃবৃন্দ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে অংশ নেয়া সবাইকে স্কয়ার এবং ইউনিলিভারের সৌজন্যে টি-শার্ট ও গিফট প্রদান করা হয়।

সম্পর্কিত খবর