শিরোনাম
icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

জমকালো উৎসব আয়োজনে ক্রেষ্ট প্রদান
সর্বোচ্চ করদাতার সম্মাননা পেলেন ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর সম্মানিত চেয়ারম্যান মিসেস সাহিদা আনোয়ার সরকারের অর্থ মন্ত্রাণালয়ের অধীনস্ত জাতীয় রাজস্ব বোর্ড কর্র্তৃক  ২০২২-২০২৩ করবর্ষে “খুলনা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ আয়কর প্রদানকারী মহিলা করদাতার সম্মাননা পেয়েছেন।  একইসঙ্গে কোম্পানীর সম্মানিত প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন “খুলনা সিটি কর্পোরেশনের সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতা” হিসেবে মনোনীত হন।

এ উপলক্ষ্যে কর কমিশনার (কর অঞ্চল – খুলনা) কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদেরকে ক্রেষ্ট প্রদান করেন জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্য (অডিট, ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন) জনাব জি এম আবুল কালাম কায়কোবাদ।

প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা মোঃ দিদারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, তাদের এই সম্মাননায় ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর সম্মানিত পরিচালকবৃন্দ এবং এই প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের পক্ষ থেকে আন্তরিক সম্মান, অকৃত্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।  এবং পরম করুণাময়ের নিকট তাঁদের পরিবারসহ সকল প্রতিষ্ঠানের উত্তরোত্তর সর্বাঙ্গীন উন্নয়ন প্রার্থনা করেন।

এছাড়াও মিসেস সাহিদা আনোয়ার এ. হোসেন গ্রুপ অব কোম্পানীজ এর চেয়ারম্যান এবং জনাব মোঃ আনোয়ার হোসেন এ. হোসেন গ্রুপ অব কোম্পানীজ এর সহযোগী প্রতিষ্ঠান দুবাই বাংলাদেশ সিমেন্ট মিলস লিমিটেড ও দুবাই বাংলাদেশ ব্যাগ ফ্যাক্টরী লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক পদে আসীন আছেন।

সম্পর্কিত খবর