শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

‘সরকার শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করেছেন’

সরকার শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করেছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার উন্নত পরিবেশ ও নিরাপদ পাঠদানের জন্য সারাদেশে উন্নত একাডেমিক ভবন নির্মাণ করছে।’

আজ রবিবার দুপুরে পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) সরকারি স্বরূপকাঠি কলেজের ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। মন্ত্রী বলেন, শেখ হাসিনার কল্যাণে করোনাকালে দেশের কোনো উন্নয়নই থেমে থাকেনি। তার সাহসী পদক্ষেপে পদ্মা সেতু নির্মিত হয়েছে। শেখ হাসিনা আছেন বলেই দেশের মানুষ আজ ভালো আছে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নিজামুল হায়দারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, ইউএনও মো. মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশিদ মিয়া প্রমুখ।
এর আগে, শনিবার সন্ধ্যায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার জামিয়া আরাবিয়া সাতকাছেমিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘যতদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন ততদিন দেশে ইসলামপরিপন্থী কোনো আইন পাশ করা হবে না।’

শ ম রেজাউল করিম বলেন, ‘দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ হচ্ছে যেটাকে আমরা বলি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। সেখানে বই থাকবে। ইসলামের ইতিহাস পড়বেন, খোলাফায়ে রাশেদিনের ইতিহাস, খলিফাদের ইতিহাস, রাসুলুল্লাহর (সা.) ইতিহাস সম্পর্কে জানতে পারবেন।’

তিনি বলেন, ‘শুধু নামাজ পড়া নয়, সেখানে ঈমাম-মুয়াজ্জিনদের প্রশিক্ষণ হবে। সারা দেশে পাঁচ শতাধিক মাদরাসায় ভবন বরাদ্দ হয়েছে। অনেক মাদরাসায় কাজ শুরু হয়ে গেছে। অতীতে কোনো মাদরাসা ভবন দেওয়া হতো না, শুধু স্কুল-কলেজে ভবন বরাদ্দ হতো।’

সম্পর্কিত খবর