শিরোনাম
icon জাপানের ৬৩৫ কোটি ডলারের বিনিয়োগ উদ্যোগ বাংলাদেশে icon ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৯ অক্টোবর icon বিশ্ববাজারে কমলো তেলের দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২ icon চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

সরকারি অর্থায়নে হবে হাজারো সুবিধাবঞ্চিতদের প্রশিক্ষণ

দেশের শিল্প খাতে দক্ষ জনশক্তির চাহিদা পূরণের উদ্দেশ্যে অর্থ বিভাগের আওতাধীন জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল ও সাতটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে ৪ কোটি ৪৪ লাখ ১৪ হাজার টাকার চুক্তি সই হয়েছে।

অনুষ্ঠানে জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের চেয়ারম্যান ও অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, সিনিয়র সচিব, শিল্প মন্ত্রণালয় জাকিয়া সুলতানা ও পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট (নরসিংদী), কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (বগুড়া), বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বগুড়া), ই-লার্নিং অ্যান্ড আর্নিং লি. (ঢাকা) ও ইউরোপিয়ান আইটি সলিউশন ইনস্টিটিউট (ঢাকা)।

স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সরকারি অর্থায়নে সম্পূর্ণ বিনা খরচে এক বছর মেয়াদে এ সাতটি প্রতিষ্ঠান নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিতসহ মোট ১ হাজার ৭২৮ জন প্রশিক্ষণার্থীকে ১২টি ট্রেডে প্রশিক্ষণ দেয়া হবে। —বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর