শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

‘সময়ের সঙ্গে বন্ধুত্ব প্রেমে পরিণত হয়’

সৃজিত-মিথিলার নতুন ইনিংসের সূচনা। বছর দেড়েক আগে এক অনুষ্ঠানে মিথিলার সঙ্গে দেখা হয় সৃজিতের। সময়ের সঙ্গেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়।
অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করছেন রাফিয়াথ রশিদ মিথিলা ও কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জী।

আজ শুক্রবার সন্ধ্যায় তাদের বিয়ের রেজিস্ট্রি হবে। বর-কনে দুজনেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, এরই মধ্যে কলকাতায় পৌঁছেছেন মিথিলার পরিবারের সদস্যরা। সৃজিতের মা ও বোন উপস্থিত থাকছেন বিয়েতে। থাকছে মিথিলার মেয়ে আয়রা।

টলিউডের তারকাদের মধ্যে থাকছেন যিশু, ইন্দ্রদীপ, রুদ্রনীল, অনুপম, নীলাঞ্জনাসহ অনেকে। বিয়েতে মিথিলা পরবেন লাল জামদানি আর সৃজিত পরবেন পাজামা, পাঞ্জাবি ও জহর কোট।

দুপুর থেকে সুজিতের বাড়িতে শুরু হবে খাওয়া দাওয়া। খাঁটি বাঙালি রান্নাবান্না, সন্ধ্যায় থাকছে বিরিয়ানি। ঢাকা থেকে গেছে ২ কেজি ওজনের ৪টি ইলিশ। আজ সন্ধ্যায় রেজিস্ট্রি বিয়ে হবে। পরে পার্টি দেয়া হবে।

বিগত কয়েকদিনে তাদের দুজনের বিয়ে নিয়ে কম কানাঘুসো হয়নি। কিছু সংবাদমাধ্যম তাঁর বিয়ের তারিখও বলে দিয়েছিল। কিন্তু প্রত্যেককে চমকে দিয়ে শুক্রবার সন্ধ্যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তারা।

বছর দেড়েক আগে এক অনুষ্ঠানে মিথিলার সঙ্গে দেখা হয় সৃজিতের। সময়ের সঙ্গেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়।

মিথিলা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স করেছেন। ব্র্যাক ইন্টারন্যাশনাল-এ এডুকেশন প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করেন তিনি।

সম্পর্কিত খবর