শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

১০ বছরে কোম্পানিটির পালকে যুক্ত হয়েছে নানান সম্মাননা
সফলতার দশক পেরিয়ে একাদশ বর্ষে জেনিথ ইসলামী লাইফ

সফলতার এক দশক পেরিয়ে একাদশ বর্ষে পদার্পণ করেছে দেশের বেসরকারি খাতের লাইফ বীমা প্রতিষ্ঠান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সবার জন্য সুরক্ষিত, নিরাপদ ও সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে ২০১৩ সালের ১১ আগষ্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চতুর্থ প্রজন্মের এই বীমা কোম্পানি।
অগ্রযাত্রার এই ১০ বছরে গ্রাহকদের আস্থা কুড়াতে বেশ সফলতা দেখিয়েছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। সন্তোষজনক গ্রাহক সেবার পাশাপাশি কোম্পানিটি এরইমধ্যে শক্তিশালী অর্থনৈতিক ভিত্তিও রচনা করেছে। গৌরবময় এই ১০ বছরে কোম্পানিটির পালকে যুক্ত হয়েছে নানান সম্মাননা
বর্তমানে প্রায় ১ লাখ ৩৭ হাজারেরও বেশী গ্রাহককে স্বাস্থ্য ও জীবন বীমার আওতায় সেবা প্রদান করছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।  এর মধ্যে আংশিক মেয়াদপূর্তি ও মেয়াদপূর্তি বাবদ প্রায় ১৪ কোটি ২৬ লক্ষ টাকারও বেশী বীমা দাবি পরিশোধ করেছে। মৃত্যুদাবি বাবদ প্রায় ১ কোটি ৫৬ লক্ষ টাকারও বেশী এবং স্বাস্থ্য বীমা দাবি বাবদ প্রায় ৮২লক্ষ টাকারও বেশী পরিশোধ করে।
প্রতিষ্ঠার ১০ বছরে প্রায় ১৮ কোটি টাকারও বেশী বিভিন্ন বীমা দাবি পরিশোধ করেছে চতুর্থ প্রজন্মের লাইফ বীমা কোম্পানি জেনিথ লাইফ ইন্স্যুরেন্স। দেশব্যাপী ৫৫ টি শাখা অফিস এবং প্রায় ১৩ হাজার দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা ও কর্মীবাহিনীতে সমৃদ্ধ হয়েছে এই লাইফ বীমা কোম্পানি।
এক দশকপূর্তি উপলক্ষ্যে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর প্রধান কার্যালয়ে আয়োজন করা হয় গৌরবগাথার ১০ বছর পূর্তি অনুষ্ঠান। অনুষ্ঠানে কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান তার বক্তব্যে আগামীর অনুপ্রেরণা ও সকল ইতিবাচক পরিবর্তনে তাদের মূল্যবান দিক-নির্দেশনা ফলপ্রসূ ভূমিকা এবং কোম্পানির সাফল্যমণ্ডিত সার্বিক অগ্রযাত্রা তুলে ধরেন।
জেনিথ ইসলামী লাইফ  ইন্স্যুরেন্সের সম্মানিত গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের সর্বাত্মক সহযোগিতা ও কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে সম্পন্ন হয় এই বিশেষ অনুষ্ঠান। আগামীতেও স্বপ্ন ও সম্ভাবনার মেলবন্ধনের মধ্য দিয়ে কার্যকরী বীমা সেবা সবার কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করে যেতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স প্রতিশ্রুতিবদ্ধ ও সবসময় নিবেদিত।
সফলতার এক দশক….
১)৭কর্ম দিবসের মধ্যে বীমা দাবি পরিশোধ
২)ঢাকা ব্যাংক,মাকেনটাইল ব্যাংক পাশাপাশি নগদ এপ্যাস মাধ্যমে সরাসরি প্রিমিয়াম জমা দেওয়া যায়
৩)ইআরপি সফটওয়্যার মধ্যেমে পরিচালিত
৪)রাজশাহী, জাহাঙ্গীরনগর,শেরে বাংলা কৃষি বিশব্বিদ্যালয়সহ ১০০ group বীমা করা হয়েছে।
সম্পর্কিত খবর