শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে ৩ টাকা

বাজারে দেশীয় পেঁয়াজ পর্যাপ্ত সরবরাহ থাকায় চাহিদা কমেছে আমদানীকৃত পেঁয়াজের। এ অবস্থায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকায় পণ্যটির পাইকারি দাম কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে বন্দরে পেঁয়াজের দাম কমেছে কেজিপ্রতি ৩ টাকা।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। সপ্তাহপূর্বে বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ ২১-২২ টাকা কেজি বিক্রি হলেও বর্তমানে তা ১৮-১৯ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া নাসিক জাতের পেঁয়াজ ৩৮-৩৯ টাকা বিক্রি হলেও বর্তমানে তা ৩৫-৩৬ টাকা কেজি বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কিছুটা বেড়েছে। বুধবার বন্দর দিয়ে ২৩১ টন পেঁয়াজ আমদানি হয়েছিল, সেখানে বৃহস্পতিবার আমদানি হয়েছে ২৬৮ টন। পেঁয়াজ যেহেতু কাঁচামাল, তাই আমদানিকারকরা অতিদ্রুত যেন বন্দর থেকে তা খালাস করতে পারেন, সে ব্যবস্থা রেখেছে বন্দর কর্তৃপক্ষ।

ব্যবসায়ীরা জানান, পাবনা মেহেরপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে এবার প্রচুর পেঁয়াজ আবাদ হয়েছে। সেই সঙ্গে দেশীয় পেঁয়াজ অনেকটা কমে ১৮-১৯ টাকা কেজি বিক্রি হচ্ছে, এ কারণে ভারতীয় পেঁয়াজ তেমন একটা কেউ নিতে চাইছে না।

সম্পর্কিত খবর