শিরোনাম
icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা
down of head

১৯২৪ কোটি টাকার রাজস্ব দায় থেকে মুক্তি পেল বিএটিবিসি

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটিবিসি) কাছে মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক বাবদ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১ হাজার ৯২৪ কোটি টাকার রাজস্ব দাবি খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এনবিআরের রিভিউ পিটিশনের শুনানি শেষে গত বছরের ৯ ডিসেম্বর এ রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত। রায়ের সার্টিফায়েড কপি পাওয়ার পর গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিএটিবিসি।

আপিল বিভাগের রায়ে এনবিআরের ভূতাপেক্ষ মূসক ও সম্পূরক শুল্ক দাবিকে বেআইনি ও অনৈতিক হিসেবে আখ্যা দেয়া হয়েছে। ফলে এ বিষয়ে এনবিআরের পক্ষ থেকে বিএটিবিসির বিরুদ্ধে আর কোনো রাজস্ব দাবি নেই। এ রাজস্ব দাবিকে কেন্দ্র করে ২০১৩ সাল থেকেই বিএটিবিসি ও এনবিআরের মধ্যে বিরোধ চলছিল। ২০১৩ সালের ২৩ নভেম্বর এনবিআরের বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) পক্ষ থেকে কোম্পানিটির ব্রিস্টল ও পাইলট ব্র্যান্ডের সিগারেট বিক্রির ওপর ১ হাজার ৯২৪ কোটি টাকা মূসক এবং সম্পূরক শুল্ক হিসেবে দাবি করা হয়। এনবিআরের এ দাবির বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করে বিএটিবিসি। রায় কোম্পানিটির বিপক্ষে গেলে ২০১৬ সালের ১২ এপ্রিল আপিল করে বিএটিবিসি। আপিলে হাইকোর্টের দেয়া রায়ের কার্যকারিতার ওপর স্থগিতাদেশ দেন আদালত। ২০১৮ সালের জুলাইয়ে আপিল বিভাগে বিষয়টির শুনানি সম্পন্ন হয় এবং ২৫ জুলাই কোম্পানির অনুকূলে রায় আসে। এ রায়ের বিরুদ্ধে ২০২০ সালের ২৫ মার্চ রিভিউ পিটিশন দাখিল করে এনবিআর। গত বছরের ৯ ডিসেম্বর রিভিউ শুনানি শেষে রায়ের মধ্য দিয়ে এনবিআর ও বিএটিবিসির মধ্যে রাজস্ব দাবি নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের সমাপ্তি ঘটেছে।

সম্পর্কিত খবর