শিরোনাম
icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি
down of head

সংক্রমণে শীর্ষে যুক্তরাজ্য, মৃত্যুতে রাশিয়া

নতুন ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপটে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীতে বিপর্যস্ত যুক্তরাজ্য। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত রোগীর সংখ্যা ছিল বিশ্বে সর্বোচ্চ।

অন্যদিকে একই সময়ে করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে রাশিয়ায়।

পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের রবিবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় ৯০ হাজারের বেশি রোগী শনাক্ত হন। একই সময় মারা যান ১২৫ জন।

এর আগে টানা তিন দিন সংক্রমণে একের পর এক নতুন রেকর্ড গড়েছিল যুক্তরাজ্য। দেশটিতে শুক্রবার ৯৩ হাজার ৪৫ জন নতুন রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছে সরকার।

এর আগে দেশটিতে বৃহস্পতিবার ৮৮ হাজার ৩৭৬ জন নতুন রোগী শনাক্ত হয়। বুধবার আক্রান্ত হয়েছিল ৭৮ হাজার ৬১০ জন। আগের সর্বোচ্চ রেকর্ডটি ছিল গত ৮ জানুয়ারির, ৬৮ হাজার ৫৩ জন।

অন্যদিকে, রাশিয়ায় দৈনিক সংক্রমণ ৩০ হাজারের মধ্যে থাকলেও মৃত্যু রয়েছে হাজারের ওপরে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২৭ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন ১ হাজার ৭৬ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় ৫ লাখ ৬২ হাজার রোগী শনাক্ত হয়েছে। মোট সংক্রমণ দাঁড়িয়েছে ২৭ কোটি ৪৫ লাখ ২৪ হাজারে। একই সময়ে মারা গেছেন ৫ হাজার ৪১৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৫৩ লাখ ৬৬ হাজার ৩৮২ জন।

সম্পর্কিত খবর