শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

শুরুর আগেই শেষ!

গত বছর একাধিক সিনেমার সাফল্য বলিউডকে আশার আলো দেখালেও চলতি বছর ঠিক তার উল্টো পথে হাঁটছে। এ বছর এরইমধ্যে বেশ কয়েকটি বিগ বাজেটের সিনেমা আলোচনা জন্ম দিয়ে প্রেক্ষাগৃহে এসেছে। তবে বেশিরভাগই সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে। সেই জায়গা থেকে এখন অনেক নির্মাতাই বিগ বাজেটের সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েও দূরে সরে আসছেন।

সেই তালিকায় এবার যুক্ত হলো বলিউড অভিনেত্রী জাহ্নবি কাপুর ও দক্ষিণী অভিনেতা সূর্যর সিনেমা। জানা গিয়েছিল, ‘রং দে বাসন্তী’ খ্যাত পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহরা মহাভারতের কর্ণ চরিত্রের ওপর নির্ভর করে একটি সিনেমা তৈরির প্রস্তুতি নিচ্ছেন। সিনেমাটিতে কর্ণ চরিত্রের জন্য তিনি সূর্য এবং দ্রৌপদীর চরিত্রে জাহ্নবি কাপুরকে কাস্ট করার কথা জানিয়েছিলেন।

দর্শকরা সিনেমাটির অপেক্ষা করছিলেন। তবে ফ্লোরে গড়ানোর আগেই বন্ধ হয়ে গেল সিনেমাটির নির্মাণ কাজ। ভারতীয় একাধিক গণমাধ্যম প্রকাশ করেছে, আপাতত সিনেমাটির আলোর মুখ দেখছে না। তাদের দাবি, সিনেমাটির বাজেট নির্ধারণ করা হয়েছিল ৩৫০ কোটি টাকা। এমনকি প্রি-প্রোডাকশন ও চরিত্রদের লুকসেটের জন্য এরমধ্যেই প্রায় ১৫ কোটি টাকা খরচ হয়েছে।

কিন্তু বলিউডে সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া সিনেমাগুলোর ব্যর্থতা হতাশ করেছে নির্মাতা-প্রযোজকদের। যে কারণে সিনেমাটি নিয়ে আর এগিয়ে যেতে চাচ্ছেন না তারা। যদিও বিষয়টি নিয়ে এখন অবধি জাহ্নবি-সূর্যরা কোনো মন্তব্য করেননি। তবে সিনেমাটি যে আর হচ্ছে তা অনেকটাই নিশ্চিত জাহ্নবি-সূর্যের কাজে। তারা এরইমধ্যে অন্য সিনেমার সিডিউল দেওয়া শুরু করেছেন।

এন এস

সম্পর্কিত খবর